বুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বহালের দাবি

প্রতিবেদক
মোহাম্মদ ওমরফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম
ডিসেম্বর ১৭, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত সকল কর্মকর্তাদের পুনরায় চাকরিতে পুনর্বহালের দাবিতে চট্টগ্রামের চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর (বুধবার) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া খাঁনহাট হাজী এনু মিয়া মার্কেটস্থ ইসলামী ব্যাংক (পিএলসি) চন্দনাইশ শাখার সামনে চন্দনাইশ উপজেলার ইসলামী ব্যাংক পিএলসি থেকে চাকরিচ্যুত ব্যাংকার পরিবার ও চন্দনাইশ পেশাজীবি ফোরামের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। পরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন চাকরিচ্যুত ব্যাংকাররা।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা আবু রায়হান ফয়সালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি এম. আইনুল কবির, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেতা মোহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা মো. আনিসুল ইসলাম, সৈয়দ নাজমুস সাকিব, আবু রেহান ফয়সাল, মো. খোরশেদুল আলম, রায়হান, সেলিম উদ্দিন, ইকবাল হোসেন, সাইফ এনাম, আনোয়ার হোসাইন, মো. সোলাইমান প্রমূখ। মানববন্ধনে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত চন্দনাইশ উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ৫ই আগস্টের পর হঠাৎ ইসলামী ব্যাংক পিএলসি থেকে আমাদের কোন ধরনের নোটিশ ছাড়া চ্যকরিচ্যুত করে যা অত্যান্ত দুঃখজনক। আমরা সকল প্রকার বৈধ ডকুমেন্টের মাধ্যমে চাকরিতে যোগদান করি। বর্তমানে আমাদের যে কোন সরকারি চাকরিতে আবেদন করার বয়স শেষ হয়ে গিয়েছে তাই আমরা বেকার! পরিবার পরিজন নিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছি। পরিবারের মধ্যে চলছে অভাব অনটন, ছেলে-মেয়েদের লেখা পাড়ার খরচ যোগাতে হিমশিম খাচ্ছি, তাই চাকরি আমাদের পুণর্বহাল করা প্রয়োজন। এটি বর্তমান সরকার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ইসলামী ব্যাংকের পরিচালকদের প্রতি জোর আমাদের আবেদন। পুনরায় চাকুরিতে পুনর্বহাল করে পরিবার পরিজন নিয়ে সুন্দর একটি জীবন উপহার দেওয়ার অনুরোধ করেন তারা। মানববন্ধনে চাকরিচ্যুত প্রায় ২০০ জনের অধিক ব্যাংকার উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ির পানছড়ি বাজারে আগুনে পুড়েছে ৪ ব্যবসা প্রতিষ্ঠান: কোটি টাকার ক্ষয়ক্ষতি

পাহাড়ে সর্ববৃহৎ সেতু প্রকল্প / নানিয়াচরের সেতুর জন্য জমি দিলেও ক্ষতিপূরণ পায়নি ক্ষতিগ্রস্তরা

কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার স্তূপ, চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা

পহেলা মার্চ থেকে মোবাইল ডাটার মেয়াদ থাকছে না

কাপ্তাই হ্রদে কমেছে পানি; ব্যহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

ভাঙ্গনের কবলে ইসলামপুর গাইন্দ্যা বাজার 

রাজস্থলীতে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২৮ ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তির উদ্বোধন বাঘাইছড়িতে

কাপ্তাইয়ে পাহাড় ধ্বসের ৬ বছর: এখনো ঝুঁকিতে বসবাস করছে অনেক পরিবার

কেউ কথা রাখেনি / খাগড়াছড়ির দুই কৃতী ফুটবলার আনাই-আনুচিংয়ের বাড়ি যাওয়ার পথ যেনো মরণফাঁদ

error: Content is protected !!
%d bloggers like this: