মঙ্গলবার , ২৯ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাই হ্রদে কমেছে পানি; ব্যহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মার্চ ২৯, ২০২২ ১১:৩৫ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে বর্তমানে শুধুমাত্র ২টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এ দুটি ইউনিট থেকে উৎপাদন হচ্ছে মাত্র ৭১ মেগাওয়াট। কেন্দ্র দুটির মধ্যে ২ নম্বর ইউনিট থেকে ৩৫ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট থেকে ৩৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। বর্ষা মৌসুমে এগুলোর উৎপাদন ক্ষমতা ৫০ মেগাওয়াট করে ১০০ মেগাওয়াট। কাপ্তাই হ্রদে পানি কমায় এ অবস্থা তৈরি হয়েছে। কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৫০ মেগাওয়াট।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, কাপ্তাই হ্রদে পানির উপর নির্ভর করে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। হ্রদে যত বেশী পানি থাকবে ততই বিদ্যুৎ উৎপাদন বেশী হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদ যখন পানিতে পুরিপর্ণ থাকে তখন কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ৫ টি ইউনিট পুরোদমে বিদ্যুৎ উৎপাদন করা যায়। ৫ টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৫০ মেগাওয়াট। সম্প্রতি হ্রদের পানির স্তর কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন কমে আসে। বৃষ্টি না হলে উৎপাদন আরো কমে আসবে আশংকা কেন্দ্রের প্রকৌশলীদের।

কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, বর্তমানে ৪ ও ৫ নং ইউনিট পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। ১ নং ইউনিট আংশিক চালু রয়েছে। পানির স্তর আরো কমলে আরোও  বাকী ইউনিটগুলো বন্ধ হতে পারে বলে জানিয়েছে কেন্দ্রের কর্মকর্তারা।’

বৃষ্টি না হলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিরও কোন সম্ভাবনা নেই বলেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি আবদুজ্জাহের। তিনি বলেন, সচরাচর ফেব্রুয়ারি এবং মার্চ মাসে বৃষ্টি হয় না।

প্রতি বছর  এই সময় কাপ্তাই হ্রদের পানি কমে যায়। তখন কর্তৃপক্ষ বিদ্যুৎ উৎপাদনে ইউনিটের সংখ্যা কমিয়ে দেয়। তবে কোন কোন সময় জানুয়ারী, ফেব্রুয়ারি এবং মার্চ মাসেও ভারি বৃষ্টিপাত হবার রেকর্ড রয়েছে। সে রকম হঠাৎ করে বৃষ্টি নামলে হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাবে। তখন বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি করা হবে।

এখন বৃষ্টি আশার অপেক্ষায় আকাশের পানে চেয়ে থাকা ছাড়া কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের আপাতত কিছু করার নেই বলে জানান প্রকৌশলীরা।

সর্বশেষ ২৯ মার্চ সকাল ১০ টার সময় কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, রুলকার্ভ অনুযায়ী ( পানির পরিমাপ) কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল (মিনস সি লেভেল) ( এম এস এল)।  সে জায়গায় বর্তমানে আছে ৮৫.৫১ ফুট( এম এস এল)।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অপহৃত পিসিপি সদস্য রিশন চাকমাসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী উদ্বার

কাপ্তাই হ্রদে জাক বিরোধী মোবাইল কোর্টের অভিযান

গ্রামীণ ব্যাংক দেশব্যাপী ৭ কোটি চারা বিতরণ করবে / রাঙামাটিতে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ

রাজস্থলীতে বিশ্ব খাদ্য দিবসে কৃষকদের মাঝে আলুর বীজ বিতরণ

লংগদুতে পাকুয়াখালী গণহত্যায় শহীদ ৩৫ কাঠুরিয়ার গণকবর পরিস্কার করলো পিসিসিপি

রামগড়ে শীতবস্ত্র ও অনুদান দিলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এম‌পি

শিবচতুর্দশী মেলাকে ঘিরে কাপ্তাই সীতাঘাট মন্দিরে পূর্ণার্থীদের ভীড়

কাপ্তাই ওয়াগ্গা চা বাগানের খেয়া ঘাটের উদ্বোধন 

হিলর ভালেদী ও প্রোডাকশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মনোনয়নপত্র অনলাইনে দাখিল সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

error: Content is protected !!
%d bloggers like this: