রবিবার , ২৩ জুলাই ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বৃক্ষরোপনে বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারে ভূষিত রাঙামাটি জেলা পুলিশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ২৩, ২০২৩ ৯:১০ অপরাহ্ণ

 

বৃক্ষরোপনে বিশেষ অবদানের জন্য ‘খ’ শ্রেণিতে বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারে ৩য় স্থান অর্জন করে পুলিশ সুপারের কার্যালয়, রাঙামাটি পার্বত্য জেলা।

এরই পরিপ্রেক্ষিতে আজ ২৩ জুলাই ২০২৩খ্রি: ঢাকা বন ভবনের হৈমন্তি মিলনায়াতনে জাতীয় বৃক্ষমেলা ২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রাপ্তদের ক্রেস্ট, সনদ ও চেক প্রদান করা হয়।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি মহোদয়ের কাছ থেকে রাঙামাটি জেলা পুলিশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে পুলিশ হেডকোয়ার্টার্সে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার) পিপিএম সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পুলিশ সুপার।

উক্ত পুরস্কার প্রাপ্তিতে রাঙামাটি পার্বত্য জেলার সাবেক দুই পুলিশ সুপার জনাব মো: আলমগীর কবীর, পিপিএম (সেবা) এবং মীর মোদ্‌দাছ্‌ছের হোসেন’র প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন পুলিশ সুপার।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: