বুধবার , ৩১ জুলাই ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই জাতীয় উদ্যানে ২ টি অজগর সাপ অবমুক্ত

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
জুলাই ৩১, ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে ২ টি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপ ২টির মধ্যে ১ টির ওজন ৮ কেজি ও দৈঘ্য ৯ ফুট এবং অপরটির ওজন ৬ কেজি এবং দৈঘ্য ৮ ফুট।

বুধবার (৩১ জুলাই) দুপুর আড়াই টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) মো: জাহিদুর রহমান মিঞার নির্দেশনায় কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন এবং বন বিভাগের কর্মীরা  অজগর সাপ ২ টিকে কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করেন।

অবমুক্তকালে কাপ্তাই উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মো: নাছির উদ্দিন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো: মহিউদ্দিন জানান, গতকাল ( মঙ্গলবার) রাত ১০ টায় কাপ্তাই লগ গেইট সংলগ্ন মসজিদের সামনে হতে বন বিভাগের কর্মীরা একটি অজগর সাপ উদ্ধার করেন।

তিনি আরোও জানান, বুধবার (৩১ জুলাই) দিবাগত রাত  ১২ টায় উপজেলা সদর বড়ইছড়ি হাসপাতাল এলাকা হতে কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, জনৈক মো: সাকিব, মো: আরাফত অপর  অজগর সাপটিকে ধরে এনে বুধবার সকালে বন বিভাগের কাছে হস্তান্তর করেন। সাপটি বিরল প্রজাতির বলে তিনি জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কাপ্তাই নুরুলহুদা কাদেরী উচ্চ বিদ্যালয়

উন্নয়নশীল দেশে উত্তরণে কাপ্তাইয়ে উৎসব

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

রাজস্থলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী দুই শিক্ষক গুরুতর আহত

দেশ সেবায় কাজ করে যাচ্ছে আনসার ভিডিপি

জিয়াউর রহমানের ১ম সমাধি স্মৃতিসৌধে পুষ্পস্থবক অর্পনের মধ্য দিয়ে দীপেন দেওয়ানের প্রচারণা শুরু

রাঙ্গুনীয়ার ইটভাটা গিলে খাচ্ছে রাস্তা-নদীর পাড়, চলছে বালু উত্তোলন, ঝুঁকিতে সড়ক 

পাইলিং জটিলতায় থমকে কাপ্তাই-ব্যাঙছড়ি সেতুর কাজ, ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজে যান চলাচল

দীঘিনালায় জ্বালানি সংকট মোকাবেলায় যৌথ বাহিনীর অভিযান

বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির পুনর্গঠন সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: