বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়িতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত

রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় ৭ নভেম্বর, ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠন । ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত হয়েছিল সিপাহি-জনতার এক ঐতিহাসিক বিপ্লব। বাংলাদেশের রাজনীতিতে এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট-পরবর্তী সেনা অভ্যুত্থান, পাল্টা সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যখন চরম নৈরাজ্যজনক পরিস্থিতি বিরাজ করছিল, তখন সিপাহি-জনতার ঐক্যের অভ্যুত্থান দেশ ও জাতিকে অনাকাঙ্কিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল। অভূতপূর্ব সেই বিপ্লব-অভ্যুত্থানের মধ্য দিয়ে সাময়িক বন্দি দশা থেকে মুক্ত হন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান।দিবসটি পালনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল নানা কর্মসূচি মাধ্যমে আজ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপি কার্যালয়ে দলের সবাই একতা ঐক্য হয়ে এই দিবসটি পালন করে।

৭ নভেম্বর ( বৃহস্পতিবার) সকাল ১০ :০০ ঘটিকার সময় বিলাই ছড়ি বাজার হয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বিলাই ছড়ির বাজার চত্বর হতে পূর্ব-পশ্চিম দিক প্রদক্ষিণ করে উপজেলার বিএনপি কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হন।

উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ফকির -এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা সঞ্চালনায় করেন বিএনপির সাধারণ সম্পাদক মো: জাফর আহমদ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির উপদেষ্টা অমরজীব চাকমা, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাসান সিকদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সাধরণ সম্পাদক ও উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক জয়সিন্ধু চাকমা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ধনমুনি চাকমা এবং সহ-সাংগঠনিক সম্পাদক দীপংকর চাকমা, উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.মোস্তফা কামাল, উপজেলা জাতীয়তবাদী মহিলা দলের সভাপতি দেলোয়ারা বেগম, জাসাসের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মো. মামুন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা (রায়ধন), উপজেলা ছাত্র দলের আহ্বায়ক শাহীদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন দল ও দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক কর্মশালা 

বিমান দূর্ঘটনায় নিহতদের স্মরণে ঈদগাঁওয়ে শোক দিবস পালিত

রাবিপ্রবিতে তথ্য অধিকার আইন নিয়ে সেমিনার অনুষ্ঠিত

বাঘাইছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা 

৩ ফুট খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

শারদীয় দুর্গাপূজা উৎসবে রাঙ্গামাটির পূজা মণ্ডপ পরিদর্শনে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

লংগদুতে দুই দিনব্যাপী মসলা চাষ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

আইসিটি মামলা থেকে খালাস পেলেন ঈদগাঁওর ছাত্রনেতা আনিছ

লংগদু উপজেলা সাহিত্য পরিষদের আনুষ্ঠানিক পথ চলা শুরু 

কাপ্তাই নব নির্বাচিত চেয়ারম্যানকে লগগেইট জয়কালী মন্দিরে সংবর্ধনা

error: Content is protected !!
%d bloggers like this: