সোমবার , ২০ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলীতে অবৈধ স্পিরিট বিক্রির দায়ে দুই দোকানকে জরিমানা ও কারাদণ্ড

প্রতিবেদক
উচ্চপ্রু মারমা, রাজস্থলী, রাঙামাটি
অক্টোবর ২০, ২০২৫ ৯:০১ অপরাহ্ণ

রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) রাজস্থলী উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে স্পিরিট বিক্রির দায়ে দুটি দোকানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং দুই দোকান মালিককে একদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।সোমবার (২০ অক্টোবর ২০২৫) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) ধারার সারণী ‘ক’ অনুযায়ী এই দণ্ডাদেশ প্রদান করেন রাঙামাটি ডিএনসির পরিদর্শক মোঃ মনিরুজ্জামান। এ সময় সার্বিক সহযোগিতা করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরান খান।

অভিযান চলাকালীন “বনিক এন্টারপ্রাইজ” এবং “বিসমিল্লাহ হার্ডওয়্যার” নামের দুটি দোকানে অবৈধভাবে স্পিরিট বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া দোকানগুলোর কাছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রয়োজনীয় লাইসেন্সও ছিল না।

রাঙামাটি ডিএনসির পরিদর্শক মোঃ মনিরুজ্জামান বলেন, “জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবৈধ স্পিরিট বিক্রি বন্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কেউ আইনের বাইরে গিয়ে এমন অনৈতিক ব্যবসা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান জানান, “সরকারি অনুমোদন ছাড়া কেউ স্পিরিট বা মাদকজাত দ্রব্য বিক্রি করতে পারবে না। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান শূন্য সহনশীলতার। ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন অভিযান চলবে।”

অভিযান চলাকালে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তির প্রকাশ দেখা যায় এবং তারা প্রশাসনের এমন উদ্যোগের প্রশংসা করেন।

উল্লেখ্য, রাজস্থলী উপজেলায় জনস্বাস্থ্য রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান ভবিষ্যতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যাশা করছে স্থানীয় সচেতন মহল।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই উপজেলায় ফের শুরু হলো ভর্তুকিমুল্যে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম

কাপ্তাইয়ে করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

চুনীলালের নামে নামকরণ হল নানিয়াচর সেতু

চুনীলালের নামে নামকরণ হল নানিয়াচর সেতু

কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

কাপ্তাই হ্রদের মহালছড়ি অংশে অনির্দিষ্টকালের জন্য মাছ ধরা বন্ধ রেখেছেন মৎস্যজীবিরা

বিয়ের আশ্বাসে রাঙামাটিতে এনে নারীকে হত্যা, খুলনা থেকে গ্রেপ্তার ঘাতক

খাগড়াছড়িতে আমদানি নিষিদ্ধ অর্ধকোটি টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ২

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

খাগড়াছড়িতে শিক্ষার আলো ছড়াচ্ছে নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল

হত্যা মামলার পলাতক আসামিও রাঙামাটি জেলা পরিষদের সদস্য

error: Content is protected !!
%d bloggers like this: