সোমবার , ২৩ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কেপিএম এর নতুন এমডি মোহাম্মদ শহীদ উল্লাহ

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ৪:৫৬ অপরাহ্ণ

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন  (বিসিআইসি) এর অন্যতম কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ শহীদ উল্লাহ। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে তিনি ওই প্রতিষ্ঠানে যোগদান করেন। তিনি পূর্বতন এমডি মো: আব্দুল হাকিম এর স্থলাভিষক্ত হলেন।

এর আগে নবাগত এমডি চট্টগ্রামের রাঙাদিয়া সিইউএফএল’র অতিরিক্ত প্রধান ব্যবস্থাপক (বন) এবং কারিগরি বিভাগীয় প্রধান  এর পদে সফলতার সাথে  দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি সর্বশেষ  ২০২১ সালে কেপিএম এর এফ আর এম বিভাগীয় প্রধান হিসেবে দক্ষতার সাথে ঐ পদে আসীন হয়ে দায়িত্ব পালন করেছিলেন।

এদিকে নব যোগদানকৃত কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালককে কেপিএমের জিএম( উৎপাদন) মঈদুল ইসলাম, জিএম (এমটিএস) আবুল কাশেম রনি, জিএম( প্রশাসন) আবদুল্লাহ আল মাহামুদ, সিবিএ সভাপতি আব্দুল রাজ্জাক, সাধারণ সম্পাদক কাজী  আবু সরোয়ারসহ কেপিএম এর বিভাগীয় প্রধান, কর্মকর্তা ও কর্মচারীরা ফুলেল শুভেচছা জানান।

নবাগত এমডি মোহাম্মদ শহীদ উল্লাহ এই প্রতিবেদককে বলেন, কেপিএম কে এগিয়ে নিতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা চাই ঐতিহ্যবাহী মিলটি আবারও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হউক।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: