মঙ্গলবার , ২ জুলাই ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

পাহাড় ধসের সম্ভাবনায় এলাকা পরিদর্শনে ডিসি ও এসপি

প্রতিবেদক
এম.কামাল উদ্দিন, রাঙামাটি
জুলাই ২, ২০২৪ ৮:৫৭ অপরাহ্ণ

রাঙামাটিতে পাহাড় ধসের সম্ভাবনা আছে এমন এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন ও পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম বার। মঙ্গলবার বিকালে শহরের মধ্যে সম্ভাবনাময় পাহাড় ধস ঝুকিপূর্ণ এলাকা রুপনগর ও শিমুলতলী সরেজমিনে পরিদর্শন করেন, রাঙামাটির জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

জেলা প্রশাসন বলেন, শহর এলাকাসহ জেলার প্রতিটি উপজেলায় পাহাড়ের ঢালে ও পাদদেশে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করা লোকজনকে আগেভাগে নিরাপদে বা জেলা ও উপজেলায় প্রস্তুতকৃত আশ্রয় কেন্দ্রে চলে যেতে বলা হচ্ছে। এ ব্যাপারে সতর্কবার্তা জারি করে সার্বক্ষণিক মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে। কেউ নিজ উদ্যোগে নিরাপদে সরে না গেলে প্রয়োজনে তাদের প্রাঁণ বাঁচাতে জোর করে আশ্রয় কেন্দ্রে নেওয়া হবে। জেলা ও উপজেলায় জরুরি কন্ট্রোল রুম খোলা হয়েছে যে কোন সমস্যার কথা আপনারা জানাতে পারবেন।

পুলিশ সুপার বলেন,মানুষের জীবন রক্ষার্থে তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যেতে নির্দেশ দেওয়ার পরেও কেউ স্বেচ্ছায় না গেলে তাদেরকে জোরপূর্বক আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। জনস্বার্থে প্রয়োজনে প্রশাসনের লোকজন দিয়ে মানুষ বাঁচাতে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সর্বদা জনসেবায়
নিয়োজিত আছেন।

জেলা সদরের পৌরসভা এলাকায় পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে ৩১টি স্থান চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে শহরের রিজার্ভবাজারে চেঙ্গিমুখ, চম্পানি মা টিলা, শহিদ আবদুল আলী একাডেমি বিদ্যালয় সংলগ্ন এলাকা, পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন এলাকা, গর্জনতলী, ভেদভেদী নতুনপাড়া, শিমুলতলী, রূপনগর, যুব উন্নয়ন এলাকা অন্যতম। ওইসব এলাকায় অতিবৃষ্টির কারণে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পরিবারের সংখ্যা ১৩৬৬। তাদের মধ্যে রয়েছে পৌরসভার ১নং ওয়ার্ডে ১৭টি, ২নং ওয়ার্ডে ৫০টি, ৩নং ওয়ার্ডে ৩১৯টি, ৪নং ওয়ার্ডে ১৮টি, ৫নং ওয়ার্ডে ২৫টি, ৬নং ওয়ার্ডে ৫৪০টি, ৭নং ওয়ার্ডে ২৩৮টি, ৮নং ওয়ার্ডে ৪৪টি এবং ৯নং ওয়ার্ডে ২১৪টি পরিবার। এসব ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করা লোকজনের নিরাপত্তায় পৌরসভায় মোট ২৩টি আশ্রয় কেন্দ্র খোলা রাখা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুরছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

রাঙামাটিতে ৫৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু, ১০০% পর্যন্ত মেধাভিত্তিক স্কলারশিপ

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে রাজস্থলীতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মহালছড়িতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১

বিলাইছড়িতে দীর্ঘ পরিকল্পনা পদ্ধতি সেবা ক্যাম্প অনুষ্ঠিত

অতিবৃষ্টিতে বিলাইছড়ি-কারিগর সড়কে ভাঙ্গন

কাপ্তাই হ্রদ থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্বার

খাগড়াছড়িতে স্বাধীনতা দিবসে বিএনপির স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ

ঈদগাঁওয়ে ২ লাখ টাকার চুক্তিতে সিএনজি চালককে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দিল পুলিশ!

error: Content is protected !!
%d bloggers like this: