সোমবার , ১৯ আগস্ট ২০২৪ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ ভাবে  বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে আসার জন্য মাইকিং

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
আগস্ট ১৯, ২০২৪ ৪:৩৮ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে গত শুক্রবার (১৬ আগস্ট) হতে থেমে থেমে ভারি বৃষ্টিপাত হচ্ছে। সোমবার (১৯ আগস্ট)  পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড় ধ্সের শঙ্কা রয়েছে। জনগণের নিরাপত্তার জন্য কাপ্তাই উপজেলা প্রশাসনের পরামর্শে কাপ্তাই তথ্য অফিস কর্তৃক সোমবার  সকাল হতে কাপ্তাই উপজেলার নতুনবাজার, লগগেইট, ঢাকাইয়া কলোনি, জেটিঘাট এবং শিলছড়ি এলাকায় মাইকিং করা হচ্ছে। এ সময় তথ্য অফিসের কর্মীরা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থান এবং স্থানীয় আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য প্রচার চালান।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান,  গত ৪ দিন ধরে থেমে থেমে প্রচুর বৃষ্টি হয়েছে, ফলে কাপ্তাইয়ের অনেক জায়গায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী পরিবারগুলো বেশ ঝুঁকিতে আছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনের নির্দেশনায় এই পরিবার গুলোকে নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে আসার অনুরোধ করছি। কাপ্তাই তথ্য অফিস, স্থানীয় জনপ্রতিনিধি এবং রেড ক্রিসেন্টের সদস্যরাও এই প্রচার কাজে অংশ নিচ্ছেন ।

কাপ্তাই উপজেলা পিআইও রুহুল আমিন জানান, উপজেলার ৫ টি ইউনিয়নে ১৬ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। যারা আশ্রয় কেন্দ্রে আসবেন উপজেলা প্রশাসনের পক্ষ হতে তাদের জন্য খাবার সহ সব ধরনের ব্যবস্থা করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে মডেল মসজিদ নির্মাণ কাজে তদারকি বাড়ানোর নির্দেশ

রাঙামাটির স্বর্ণটিলায় ডে-নাইট নক আউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নানিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর ক্রীড়া সহায়তা

পাহাড়ে সম্প্রীতির ভ্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় করতে কাজ করতে হবে

সাম্প্রদায়িক শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে লংগদু জোনে আলোচনা সভা

রাঙামাটির সব উপজেলায় শিক্ষক ও চিকিৎসক সংকট- রাঙামাটি জেলা প্রশাসক

তিন পার্বত্য জেলার উজ্জল নক্ষত্র হোমিওপ্যাথিক ডাক্তার রুপম দেওয়ান

আদিবাসী বিবাহ সনদ প্রনয়নে তিন সার্কেল জেলা পরিষদকে একসাথে কাজ করতে হবে-সন্তু লারমা

কাপ্তাই উপজেলায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

চন্দনাইশে ৩১ দফার লিফলেট বিতরণ করলেন এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী

error: Content is protected !!
%d bloggers like this: