শুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশে পূর্ব বরকল সুন্নী কল্যাণ পরিষদের ১৭তম সুন্নী কনফারেন্স সম্পন্ন

প্রতিবেদক
মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম।
অক্টোবর ৩০, ২০২৬ ৩:০৯ অপরাহ্ণ

পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পূর্ব বরকল সুন্নী কল্যাণ পরিষদের উদ্যোগে ১৭তম বার্ষিক ‘সুন্নী কনফারেন্স’ অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

​গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার পূর্ব বরকল মইন্যা পুকুর পাড় সংলগ্ন মাঠে (বাংলাবাজারের উত্তর পার্শ্ব) দিনব্যাপী এই আজিমুশশান কনফারেন্সের আয়োজন করা হয়। ​

অনুষ্ঠানের মূল আকর্ষণ ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত ইসলামী বক্তা, আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ও দাওয়াতে ইমানী বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হযরত মাওলানা পীর মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহেরী। তাঁর আকর্ষণীয় ও জ্ঞানগর্ভ বয়ান শুনতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি ও সুন্নী জনতা কনফারেন্স স্থলে ভিড় জমায়।

কনফারেন্সে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর হযরত মাওলানা এডভোকেট নূর মোহাম্মদ। এছাড়া দেশের বরেণ্য ওলামায়ে কেরামগণ বিশেষ বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি হযরতুল আল্লামা মাওলানা শাহ খলিলুর রহমান নেজামী (মা.)-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

কনফারেন্স সফল করতে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হয়। যার মধ্যে ছিল—বাদ ফজর: খতমে কোরআন, সকাল ১০টায়: মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে নাতে রাসূল, কেরাত ও আজান প্রতিযোগিতা। বাদ আসর: খতমে গাউছিয়া শরীফ। বাদ মাগরিব: মূল অধিবেশন ও দোয়া মাহফিল।

শান্তিপূর্ণ ও সুন্দরভাবে এই সুন্নী কনফারেন্স সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি তথা পূর্ব বরকল সুন্নী কল্যাণ পরিষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদুতে বায়তুশ শরফ কমপ্লেক্সে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আ.লীগের সাথে আঁতাত করে বিএনপির ভাবমুর্তি ক্ষুন্নকারীদের রেহাই দেওয়া হবে না-অ্যাডভোকেট মামুন

জনপ্রিয় হচ্ছে কাপ্তাই ‘কায়াকিং ক্লাব’

বাঘাইছড়িতে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

রাবিপ্রবি’র ভিসি সেলিনা আখতারের পদত্যাগ দাবি

বিলুপ্তির পথে শিমুল গাছ

অসুস্থ সাংবাদিক বন্ধু পলাশ বড়ুয়া’র জন্য প্রাণের আকুতি

জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র সূচনা দেশকে তলাবিহীন জুড়ি থেকে উত্তরণ করেছে- মেয়র শাহাদাত

জুরাছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

‘সংবিধান জনগণকে আইনের আশ্রয় পাওয়ার অধিকার দিয়েছে’

error: Content is protected !!
%d bloggers like this: