বৃহস্পতিবার , ২৬ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়িতে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
মে ২৬, ২০২২ ২:৩৭ অপরাহ্ণ

 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্সন চাকমা, বিশেষ অতিথি  ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান সহ বিভিন্ন দপ্তরের প্রসাশনিক কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্সন চাকমা বলেন আমরা জনপ্রতিনিধিরা জনগণের সেবক, আমাদের সকল কাজ জনগণের নিকট দায়বদ্ধ, তাই সকলের উচিত জনগণের সেবক হয়ে কাজ করা।

তিনি বলেন, উপজেলা পরিষদ আইনের কিছু দূর্বলতার কারণে পরিষদের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের অনিয়ম দুর্নীতির অভিযোগ থাকলেও যথাযথ ব্যাবস্থা নিতে পারিনা। তাই সকলকে অনুরোধ করবো উপজেলা পরিষদের নিকট হস্তান্তরকৃত দপ্তরের কার্জকর্ম গুলো একটু বাড়তি সতর্কতার সহিত করার জন্য, যাহাতে জনগণের নিকট দায়বদ্ধতাটা আমাদের ঠিক থাকে।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ তাদের মাসিক কর্মপরিধি তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, দীর্ঘ ১ বছর ৮ মাস আপনাদের সাথে ছিলাম, রাতদিন ২৪ ঘন্টা কাজ করেছি, আপনাদের সেবা দেয়ার চেষ্টা করেছি। ভূলত্রুটি থাকতে পারে সব সময় সবার অনুরোধ রাখতে পারিনি। সময় হয়েছে চলে যাওয়ার, হয়তো আগামী সাপ্তাহে চলে যাবো, আপনারা নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাবেন, আমাকে যেভাবে সহায়তা করেছেন তাকেও করবেন। আমাদের দেশটা ছোট হয়তো আবার অন্য কোন কর্মস্থলে আপনাদের সাথে দেখা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।

মাসিক সভা শেষে ইউপি চেয়ারম্যানদের নিয়ে ১৫ জন থেকে ২১ জুন পর্যন্ত চলা জনশুমারী গৃহ গণনা জরিপ কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে পুজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

কাপ্তাইয়ের নতুন এসি ল্যান্ড সৈয়দ ফারহানা পৃথা

রাঙামাটিতে ইসলামি ব্যাংকের তারুণ্যের উৎসব উদযাপন

এসএসসিতে কাপ্তাইয়ের পাসের হার ৭০. ৬২%, দাখিলে ৯৭.৯০% মোট জিপিএ-৫ পেয়েছে ৬১ জন

বরকলের ৯ কৃষক সমিতিকে পাওয়ার টিলার বিতরণ

পার্বত্য চট্টগ্রাম হবে বাংলাদেশের কৃষি অর্থনৈতিক অঞ্চল -কৃষি মন্ত্রী

রাঙামাটিতে ফাঁস দেয়া বাস চালকের মরদেহ উদ্ধার 

কাপ্তাইয়ে বসতঘরের সামনে দুর্বৃত্তরা আগুনে পুড়ল সিএনজি অটোরিকশা

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ছাত্রদলের সহায়তা প্রদান

রাজস্থলীতে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: