রবিবার , ৯ জুন ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে আরো ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর নতুন ঘর 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুন ৯, ২০২৪ ৭:৩৬ অপরাহ্ণ

সরকারের আশ্রয়ন প্রকল্পের আওতায়  পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে রাঙামাটির কাপ্তাই উপজেলা আরোও ৪০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর নতুন ঘর। তৎমধ্যে চিৎমরম ইউনিয়নে ১৮ টি এবং রাইখালী ইউনিয়নে ২২ টি নতুন ঘর পাবেন উপকারভোগীরা। ইতিমধ্যে গৃহ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে বলে জানান কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন জানান,  পাহাড়ি এলাকার কথা বিবেচনা করে নতুন ঘর গুলো মাচাং ঘরের আদলে তৈরী করা হয়েছে। আগামী ১১ জুন মাননীয় প্রধানমন্ত্রী গণভবন হতে ভার্চুয়ালি উপস্থিত থেকে কাপ্তাই সহ দেশের বিভিন্ন উপজেলায় উপকারভোগীদের হাতে নতুন ঘর  হস্তান্তর করবেন।  কাপ্তাই উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শেষে আমরা উপকারভোগীদের হাতে ঘরের চাবি এবং দলিল বুঝিয়ে দিব।

২ নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা এবং ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী জানান, পঞ্চম  পর্যায়ে দ্বিতীয় ধাপে আমাদের ইউনিয়নে ইতিমধ্যে গৃহ নির্মাণ কাজ শেষ হয়েছে।

প্রসঙ্গত: ইতিমধ্যে কাপ্তাই উপজেলায় ১ শত ২৪ টি পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর গুলো পেয়েছেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অবদান রাখায় সম্মাননা প্রদান

বর্নিল আয়োজনে কাপ্তাইয়ে বর্ষবরণ অনুষ্ঠান 

কাপ্তাইয়ে স্বাধীনতা দিবস শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত 

রামগড় বিজিবি’র অভিযানে ৩টি ভারতীয় গরু আটক 

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা

প্রাণচাঞ্চল্য ফিরেছে কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে : বড় মাছের দেখা নাই, ছোট মাছের সংখ্যা বেশী

শান্তিপুর্ণ ভোটে বাঘাইছড়ি পৌর মেয়র হলেন আ.লীগের জমির

কাপ্তাইয়ে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

বিলাইছড়িতে কার্বারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও — মুহাম্মদ মামুনুল হক

error: Content is protected !!
%d bloggers like this: