সোমবার , ৩১ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড় বিজিবি’র অভিযানে ৩টি ভারতীয় গরু আটক 

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
আগস্ট ৩১, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে তিন ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৩০ আগস্ট) রাতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)–এর অধীন কয়লার মুখ বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় রবিবার রাত ১০টার দিকে কয়লারমুখ বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২২০৫/৬ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমতলী নামক স্থানে ফাঁদ পেতে চোরাচালান প্রতিরোধে নজরদারি চালাতে থাকে।

পরে টহলদল রাত ১১ টার পর ভারতের দিক হতে ২ জন চোরাকারবারীকে তিনটি ভারতীয় গরুসহ বাংলাদেশের দিকে আসতে দেখলে বিজিবি টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা গরুগুলো রেখে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়।

পরে বিজিবির টহলদল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। আটক গরু দুটির আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মাদক প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন বিজিবির সদস্যরা।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকার জনগণকে এসব অপরাধ প্রতিরোধে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাইখালী ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

রিজার্ভ বাজার ক্রিকেট ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক

বান্দরবানের সাংবাদিক বদরুল ইসলাম মাসুদ আর নেই

সাবেক ইউপি চেয়ারম্যান রাসেল সহ ৩ নেতাকে বহিস্কারের সুপারিশ বাঘাইছড়ি আওয়ামী লীগের

চন্দনাইশে বরকল ইসলাম প্রচার সংস্থার ইসলামী সম্মেলন অনুষ্ঠিত

বাঘাইছড়িতে যুবদলের কমিটি ঘোষণা 

চন্দনাইশে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত

রাঙামাটিতে আখ চাষের ওপর দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

আবারো চ্যালেঞ্জের মুখে দীপংকর; দীপংকরের পরাজয় চায় জেএসএস; সুযোগ নিতে চায় বিদ্রোহীরা

বাঘাইছড়িতে ফের ৪র্থ দফায় বন্যা ১২গ্রাম প্লাবিত

error: Content is protected !!
%d bloggers like this: