মঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী / জনগণের দল বিএনপি গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে সংগ্রাম করে আসছে-দীপেন দেওয়ান

প্রতিবেদক
জসিম উদ্দিন, রাঙামাটি।
সেপ্টেম্বর ১, ২০২৬ ৬:০৫ অপরাহ্ণ

সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন- ‘দেশপ্রেমিক জনগণের দল বিএনপি সবসময় গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে সংগ্রাম করে আসছে। সকল ভেদাভেদ ভুলে দলকে সুসংগঠিত করে আগামীর যেকোনো রাজনৈতিক কর্মসূচি ও দেশ পুনর্গঠনের কাজে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি’। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতা তৈরি হয়েছে, তা এগিয়ে নিতে দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

তিনি মঙ্গলবার(০১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অথিতির বক্তব্য রাখছিলেন।

জনগণের আস্থা অর্জনে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-দীপন তালুকদার দীপু

রাঙামাটি জেলা বিএনপির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেছেন- বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে। জনগণের আস্থা অর্জনে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বিএনপির নেতা কর্মীদের জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখে অংশীদার হয়ে দলের কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করার আহবান জানান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র‌্যালি, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ,মাছের পোনা অবমুক্ত র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা বিএনপি কার্য্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেল তিনটায়  পৌরসভা প্রাঙ্গনে জেলা বিএনপির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে অনুস্টিত সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সহ-সভাপতি মো. আলী বাবর,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল প্রমুখ।

উক্ত কর্মসূচিতে জেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বর্ন্যাঢ্য র‌্যালী পৌরসভা প্রাঙ্গন থেকে শুরু হয়ে রাঙামাটির শৈল বিপনী বিতান প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: