বৃহস্পতিবার , ১৫ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়িতে ট্রাক্টর উল্টে ৩ শ্রমিক নিহত, আহত-৩

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ১৫, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আর্যপুর এলাকায় ছয় চাকার একটি লারকিবাহী ট্রলি উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (১৫ মে) দুপুর আড়াই টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ও বাঘাইছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কনকন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

দূর্ঘটনায় নিহতরা হলেন—নোচান চাকমা (৪৫), নিবারণ চাকমা (৩২) ও লেত্তোউদু চাকমা (৩০)। তারা সবাই পেশায় শ্রমিক বলে জানা গেছে। আহতরা হলেন—সুমন চাকমা (২৭), সুহেল চাকমা (৩২) এবং দোলনেয়ে চাকমা (২৮)। আহত তিন জন বর্তমানে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত সড়ক থেকে লারকিবাহী একটি ছয় চাকার ট্রলি বাঘাইছড়ি আসছিল। পথে আর্যপুর এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং চালক সহ আহত হন আরও তিন জন। আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বাঘাইছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কনকন চাকমা জানান, দুপুরে ট্রলিটি বাঘাইছড়ির সীমান্ত সড়ক থেকে লারকি (কাঠের লম্বা টুকরা) বোঝাই করে বাঘাইছড়ি ফিরছিলো। ট্রলিটি বাঘাইছড়ি ইউনিয়নের আর্যাপুর রাবার বাগান এলাকায় আসলে এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উম্মেষের পাশে থাকতে হবে সবাইকে

পানছড়ির জনপ্রতিনিধিদের হুমকির ঘটনায় ৫ সংগঠনের নিন্দা ও প্রতিবাদ

কাপ্তাইয়ের চিৎমরমে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

কাপ্তাইয়ে সিসিএইচপি কাজের বার্ষিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক কর্মশালা

জুরাছড়িতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

ঈদগাঁওয়ে গণঅভ্যুত্থান স্মরণে শিক্ষার্থীদের গ্রাফিতি অংকন

রাঙামাটিতে বিএনপির দোয়া মাহফিলে পকেট কমিটি নিয়ে হট্টগোল

রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতির নেতৃত্বে কামাল হোসেন-রফিকুল ইসলাম 

চন্দ্রঘোনায় সন্ত্রাসী সোহেল পাটোয়ারীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধে দাবীতে পানছড়ি সংঘাত প্রতিরোধ কমিটির বিক্ষোভ

error: Content is protected !!
%d bloggers like this: