সোমবার , ২১ এপ্রিল ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে দীঘিনালায় ছাত্রদলের মানববন্ধন

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
এপ্রিল ২১, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ

প্রাইম এশিয়ান ইউনিভার্সিটির ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল।

আজ সোমবার (২১ এপ্রিল) সকাল ১১টায় দীঘিনালা কলেজের সামনে লারমা স্কোয়ারে ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে এ মানববন্ধন শুরু হয়। এতে অংশ নেয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, যে গত শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ ওঠে জাহিদুল ইসলাম পারভেজের বিরুদ্ধে। ওই ঘটনার জেরে জাহিদুল ইসলাম পারভেজকে হত্যা করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন দীঘিনালা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোস্তফা কামাল এবং সঞ্চালনায় ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ অর্থ সম্পাদক মোবারক হোসেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জ্ঞান চাকমা, ছাত্র বিষয়ক সম্পাদক মনির হোসেন মনু, প্রচার সম্পাদক শামসু রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতালেব হোসেন, দীঘিনালা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লোকমান হোসেন।দীঘিনালা উপজেলা  স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওসমান গনি এবং দীঘিনালা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জ্ঞান চাকমা বলেন, “টং দোকানে হাসাহাসির মতো তুচ্ছ একটি ঘটনায় মিথ্যা অভিযোগের ভিত্তিতে পারভেজকে নির্মমভাবে খুন করা হয়েছে। অভিযুক্ত দুই ছাত্রীসহ সকল জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

বক্তারা আরও বলেন, “জাহিদুল ইসলাম পারভেজ আমাদের ভাই, আমাদের সহযোদ্ধা। আমরা এই হত্যাকাণ্ড কিছুতেই মেনে নেব না। অপরাধীর পরিচয় অপরাধী, সে কোন দলের তা মুখ্য নয়।”

মানববন্ধনের শেষে মোস্তফা কামাল প্রশাসনের প্রতি জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ি জেলা পুলিশ ও বাংলাদেশ পুলিশ উইমেন্সের উদ্যোগে নারী দিবস উদযাপন

আধুনিকতার ছোঁয়া নিয়ে শিলছড়িতে তৈরী হচ্ছে নিসর্গ প্রিমিয়াম পড হাউজ

রামগড়ে ভারতীয় মদ ও ফেনসিডিল ধরল টাস্কফোর্স

বাঘাইছড়িতে সীমান্ত সড়কে ক্ষতিগ্রস্ত ২১ পরিবারের মাঝে ১৫ লাখ ৫৭ হাজার টাকা বিতরণ

কাপ্তাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা

কাপ্তাই নব নির্বাচিত চেয়ারম্যানকে লগগেইট জয়কালী মন্দিরে সংবর্ধনা

সাজেকের হাউজ পাড়ায় পর্যটকবাহী চাঁদের গাড়ি খাদে পড়ে ১ জন নিহত, আহত ৬

মেঘ-আকাশ ছুঁয়ে রোমাঞ্চের ঠিকানা: ঝিকঝাক পাহাড়ে বাড়ছে পর্যটনের নতুন সম্ভাবনা

চট্টগ্রাম ব্যুরো অফিসে নানান আয়োজনের মধ্য দিয়ে বিজয় টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে কাপ্তাইয়ে নানা আয়োজন

error: Content is protected !!
%d bloggers like this: