বৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে ডিবির অভিযানে দেশীয় মদসহ আটক–১ 

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
এপ্রিল ১৮, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ

 

রাঙামাটি জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র বিশেষ অভিযানে ৫০০ লিটার চোলাই মদ এবং বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ উদ্ধারসহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাঙামাটি সদরস্থ পিটিআই নতুন পাড়া এলাকায় অবৈধ চোলাই মদ তৈরি এবং কেনাবেচা হয় মর্মে গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)’র দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, বিপিএম-পিপিএম এর তত্ত্বাবধানে রাঙামাটি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একাধিক টিম নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া।

অভিযান পরিচালনাকালে রাঙামাটি সদরস্থ পিটিআই নতুন পাড়া এলাকার উত্তরপাশের শেষ মাথায় একটি পরিত্যক্ত ঘর হতে ৪৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং মাদক ব্যবসার সাথে জড়িত ব্যক্তি সুফল তালুকদারের হেফাজত হতে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ সর্বমোট ৫০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু বলেন,উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মদসহ আটকৃত সুফল তালুকদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক নিয়ে ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত

পার্বত্য চুক্তি পূর্ণ বাস্তবায়নের দাবী জেএসএসের

মহালছড়িতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার

কাপ্তাইয়ে বিজিবির ঈদ উপহার সামগ্রী বিতরণ

এক ঘন্টার জন্য শিশু বিষয়ক কর্মকর্তা কলেজ ছাত্রী বৃষ্টি

চন্দনাইশে ৩১ দফার লিফলেট বিতরণ করলেন এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী

বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা ছাত্রলীগের সরঞ্জাম প্রদান

ঈদগাঁওয়ে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত-১

খাগড়াছড়িতে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে ৩২ বিজিবি

চন্দনাইশে রাস্তা সংস্কারের অভাবে চলাচলে ১০ হাজার মানুষের দুর্ভোগ

error: Content is protected !!
%d bloggers like this: