বৃহস্পতিবার , ২১ এপ্রিল ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দীঘিনালায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ 

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, দীঘিনালা, খাগড়াছড়ি
এপ্রিল ২১, ২০২২ ৭:৪৫ অপরাহ্ণ

 

‘কৃষিই সমৃদ্ধি ধারণ করে’ এ প্রতিপাদ্যকে ধারণ করে খাগড়াছড়ির দীঘিনালায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২১-২২ অর্থ বছরে খরিফ-১ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরে আলম ছিদ্দিকী, উপজেলা মৎস্য কর্মকর্তা অর্বণা চাকমা প্রমূখ।

এতে ২০২১-২২ অর্থ বছরে খরিফ-১/২০২২-২৩ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৮ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ৫ কেজি, ১০ কেজি এমওপি, ২০ কেজি ডিএপি সার বিতরন করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: