বুধবার , ১৫ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঁশখালী থেকে অপহৃত শিশু আদিয়াতকে উদ্ধার: মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

প্রতিবেদক
মোহাম্মদ ওমরফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম
অক্টোবর ১৫, ২০২৫ ৮:৪২ পূর্বাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া থেকে পাঁচ মাস বয়সী শিশুকে অপহরণের পর চন্দনাইশে নিয়ে এসে বিক্রি করে দেয়া হয়। সোমবার (১৩ অক্টোবর) বিকালে শিশুটিকে চন্দনাইশ উপজেলার মুরদাবাদ থেকে উদ্ধার করেছে চন্দনাইশ থানা পুলিশ। এ সময় শিশুটির ক্রেতাকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার হওয়া শিশু আদিয়াত বাশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মোঃ মনজুর আলমের ছেলে। গ্রেপ্তার রোবাইদা সুলতানা তানজু চন্দনাইশ উপজেলার ১নং কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মুরদাবাদ এলাকার নাজিম উদ্দিনের স্ত্রী। অপহরণকারী প্রতিবেশী গুড়া মিয়ার ছেলে মোঃ রিদুয়ান পলাতক রয়েছেন।

মামলার এজাহার ও চন্দনাইশ থানার পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১২ অক্টোবর) দুপুরে আসামি রিদুয়ান শিশু আদিয়াতকে বাবার কাছ থেকে কোলে করে বেড়াতে নেয়ার ছলে নিয়ে পালিয়ে যায়। মোবাইলে কল দিলে রিসিভ না করে বন্ধ করে দেন। পরে শিশুটির পিতা বাঁশখালী থানায় মামলা দায়ের করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান জানা গেলে চন্দনাইশ থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করেন। এ সময় শিশুটির ক্রেতা তানজুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার জানান, গ্রেপ্তার তানজু শিশুটিকে এক লক্ষ বিশ হাজার টাকায় ক্রয় করেন বলে স্বীকার করেন। উদ্ধার শিশুকে পরিবারের কাছে ও তানজুকে বাঁশখালী থানায় হস্তান্তর করেন বলে জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেকে ঢাবি ছাত্রী অপহরণ ঘটনায় একজন আটক

মহালছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

ঈদগাঁওয়ে সংরক্ষিত বন থেকে ২ কাঠুরিয়া আটক

কাউখালিতে ইউএনডিপির এলভিএমএফ’র প্রশিক্ষণ সম্পন্ন

বিজয়া দশমীতে হবে নৌ র‍্যালী  / কাপ্তাইয়ে আট পুজা মন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে  

কাপ্তাইয়ে বুদ্দিজীবী ও বিজয় দিবস উদযাপন সভা অনুষ্ঠিত

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে কুইজ প্রতিযোগিতা ও চলচ্চিত্র প্রদর্শন

কাপ্তাইয়ের উন্নয়ন বোর্ডের বিভিন্ন প্রকল্প উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

দুর্গা পুজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কাপ্তাইয়ে খাদ্যশস্য বিতরণ

সাজেকে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: