রবিবার , ২৪ এপ্রিল ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই সেনা জোনের উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত 

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্হলী, রাঙামাটি
এপ্রিল ২৪, ২০২২ ৮:২০ অপরাহ্ণ

 

কাপ্তাই সেনা জোনের আওতাধীন সদর জোন, রাজস্থলী এবং বাঙ্গালহালিয়া সাবজোনে রবিবার একযোগে অনুষ্ঠিত হয়েছে হেডম্যান ও কারবারি সম্মেলন।

এতে কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের আড়াছড়ি, চাকুয়া পাড়া, কলাবুনীয়া এবং রাজস্থলী ও বাংগালহালিয়া এলাকার সকল মৌজার হেডম্যান এবং কারবারীগণ উপস্থিত ছিলেন।

এদিকে কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নুর উল্লাহ জুয়েল, (পিএসসি) এর উপস্থিতিতে কাপ্তাই জোন সদর এলাকার হেডম্যান কারবারিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই সময় কাপ্তাই জোনের ষ্টাফ অফিসার ক্যাপ্টেন মোঃ নাফিজ ইমতিয়াজ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় হেডম্যান কারবারীদের উদ্দেশ্যে জোন কমান্ডার বলেন, কাপ্তাই সেনা জোন সব সময় সম্প্রীতি ও শান্তির পক্ষে রয়েছে। সেনাবাহিনী সর্বদায় আইন শৃংখলা রক্ষায় এবং যে কোন প্রতিকূল অবস্থায় আপনাদের পাশে থেকে কাজ করবে। তবে, আপনাদের এলাকায় যে সকল অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীর দল এলাকার সাধারন মানুষের কষ্টার্জিত জীবিকা নির্বাহের অর্থের উপর চাঁদাবাজী করে মানুষের জীবনকে অতিষ্ট করে তুলছে। তাদের কে বয়কট করার আহবান আহবান জানান তিনি।

জোন কমান্ডার আরো বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা সবাই রুখে দাঁড়ান এবং এই ব্যাপারে সেনাবাহিনীকে সহযোগীতা করুন। কাপ্তাই সেনা জোন, সন্ত্রাস এবং চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। কাপ্তাই জোন কমান্ডার হেডম্যান, কারবারী সম্মেলনে সকল হেডম্যান এবং কারবারিদের এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত করেন।

সম্মেলন এর শুরুতে কাপ্তাই জোন কমান্ডার উপস্থিত সকল হেডম্যান ও কারবারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কৃ‌ষি ক্ষে‌ত্রে সক্ষমতা অর্জন ক‌রে‌ছে বিধায় দে‌শের বিজ্ঞানীরা নিত‌্য নতুন ফসল উৎপাদন কর‌ছে-সামশুদ্দোহা চৌধুরী

বহুল প্রতিক্ষীত কক্সবাজারে “তরুণ লেখক প্রকল্পের” উদ্বোধন

রামগড়ে আইনজীবী ফোরামের আত্মপ্রকাশ

পবিত্র মাহে রমাদানে বিশিষ্টজনদের সম্মানে রাঙামাটিতে ছাত্র শিবিরের ইফতার

রাঙামাটি জেলা প্রশাসক জুরাছড়িতে সফর 

লংগদুতে মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

সালিশে মারধরের ঘটনায় ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন ইউপি সদস্য

লংগদুতে ইয়াবাসহ দুজন আটক

অংথোই মারমাকে হত্যার প্রতিবাদে রবিবার খাগড়াছড়ির ৫ উপজেলায় আধাবেলা অবরোধ ডেকেছে ইউপিডিএফ

দীঘিনালায় ৭ বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ 

error: Content is protected !!
%d bloggers like this: