শনিবার , ১৬ মার্চ ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটি লিগ্যাল এইড অফিসের আয়োজনে চন্দ্রঘোনায় সচেতনতামূলক সভা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মার্চ ১৬, ২০২৪ ২:১৫ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় সরকারি খরচে আইনগত সহায়তা ও মেডিয়েশন বিষয়ে সচেতনতামূলক সভার আয়োজন করেছে রাঙামাটি  জেলা লিগ্যাল এইড অফিস ।

শনিবার (১৬ মার্চ) কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের সভা কক্ষে উক্ত সভার আয়োজন করা হয়।

রাঙামাটি জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারি জজ মোঃ জুনাইদ উক্ত সভায় উপস্থিত থেকে জেলা লিগ্যাল এইড অফিসের সরকারি আইনগত সহায়তার বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি বলেন, সাধারণত মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা কার্যক্রমের আওতায় আনতে আমরা কাজ করছি। কেউ মামলায় অভিযুক্ত হলে এবং আর্থিক সংকটে মামলা চালানোর সক্ষমতা না থাকলে সরকারি খরচে আইনজীবী নিয়োগ করে মামলা পরিচালনা করে লিগ্যাল এইড। এছাড়া আমরা দুর্গম প্রত্যন্ত অঞ্চলেও সরজমিনে গিয়ে আপসে বিরোধ নিষ্পত্তি ও আইনগত পরামর্শ দিচ্ছি। যেকোনো ব্যক্তি জেলা লিগ্যাল অফিস থেকে বিনামূল্যে আইনি সেবার পরামর্শ পাবেন বলে তিনি জানান।

সভায় চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, হাসপাতালের চিকিৎসক ডাঃ বিলিয়াম সাংমা সহ স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান এবং চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী সহ সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় রাঙামাটি জেলা লিগ্যাল এইড অফিসের বিভিন্ন কার্যক্রম নিয়ে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সড়ক আইন অমন্য করায় দীঘিনালায় জরিমানা 

রাঙামাটিতে ছাত্র অধিকার পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাপ্তাইয়ে টেন্ডার নিয়ে মারামারি ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতার এক বছরের জেল

ঈদগাঁওয়ে অবৈধভাবে বালু উত্তোলন, নিরব প্রশাসন

কক্সবাজার কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সম্পদ ও স্থাপনা দখলে

রামগড়ে অবৈধ সিসা কারখানায় জরিমানা, বন্ধ ঘোষণা

কাপ্তাইয়ে ৮৪ লিটার মদসহ সিএনজি জব্দ

জেলা প্রশাসনের কালেক্টরেট জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী(সঃ) উদযাপিত

রাঙ্গুনীয়ার ইটভাটা গিলে খাচ্ছে রাস্তা-নদীর পাড়, চলছে বালু উত্তোলন, ঝুঁকিতে সড়ক 

বাঘাইছড়িতে সীমান্ত সংযোগ সড়কে ক্ষতিগ্রস্ত ১৮৮ পরিবারের ক্ষতি পূরণের দাবি

error: Content is protected !!
%d bloggers like this: