শনিবার , ১২ নভেম্বর ২০২২ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

যোগাযোগ স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থার সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান

প্রতিবেদক
বিহারী চাকমা, রাঙামাটি
নভেম্বর ১২, ২০২২ ৪:৫৬ অপরাহ্ণ

 

যোগাযোগ স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা রাঙামাটির উদ‍্যোগে ৩ গুণী ব‍্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শনিবার বিকেলে শহরের দেবাশীষ নগরে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় এ সম্মাননা দেয়া হয়। সমাজ উন্নয়ন কর্মে অবদানের স্বীকৃতি স্বরূপ এ বছর সম্মাননা পাওয়া ব‍্যক্তিরা হলেন সংস্থাটির প্রধান উপদেষ্টা উদয়ন চাকমা, সমাজ সেবক হৃদয় রঞ্জন চাকমা অক্ষয় কুমার চাকমা।

সভায় অন‍্যান‍্যের মধ‍্যে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা আনোয়ারা বেগম, সংস্থাটির সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহাদাৎ হোসাইনন আবীর, সংস্থার ভাইস চেয়ারম‍্যান হাসান আরমান, অ‍্যাডভোকেট শহীদুল্লাহ, নলিনী রঞ্জন চাকমা মিলন বিকাশ চাকমা দীপ্তিময় চাকমা সাইফুল ইসলাম রেহানা আকতার সাইমা সুলতানা সাইফুল ইসলাম ও জান্নাতুল নুর।

সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারপার্সন অধ‍্যাপক ড. সাখাওয়াত উল্লাহ চৌধুরী। সভায় বিগত দিনের কার্যক্রম ও ভবিষ‍্যত কর্মপরিকল্পনা তুলে ধরা হয় এবং সভায় তা অনুমোদন করা হয়। সভার শুরুতে সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শাহাদাত উল্লাহ চৌধুরীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব‍্য রাখেন সম্মাননা স্মারক প্রাপ্ত সমাজ সেবক ও সংস্থার প্রধান উপদেষ্টা উদয়ন চাকমা। তিনি বলেন- রাঙ্গামাটি এখনও উন্নয়ন কার্যক্রম থেকে অনেক পেছনে পড়ে রয়েছে। ঢাকায় একটি সুন্দর চমৎকার ভবনের টাকা রাঙামাটির পুরো জেলাতেই নাই।

সংস্থার চেয়ারপার্সন বলেন সম্প্রীতির রাঙামাটি ও পরিবেশবান্ধব রাঙামাটি গড়ে তুলতে আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব। এক্ষেত্রে স্থানীয় মানুষের সহযোগিতা পাব বলে আমাদের বিশ্বাস।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ির মাটিরাঙায় কুরিয়া সার্ভিসের কাভার্ড ভ্যানে আগুন

১৯০০ সালের শাসনবিধি বাতিলের ষড়যন্ত্র বন্ধ করতে রাঙামাটিতে পাহাড়িদের মানববন্ধন অনুষ্ঠিত

রাঙামাটিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন

নানিয়ারচরে চার ব্যাবসায়ীকে জরিমানা

লংগদুতে স্কুলে স্কুলে বই উৎসব, খুশি শিক্ষার্থীরা

মাইনী নদী খননের মাটি দিয়ে কাপ্তাই লেক ভরাট অনুসন্ধ্যানে মাঠে দুদক

খাগড়াছড়ির মহালছড়িতে প্রতিপক্ষের গুলিতে ২ ইউপিডিএফ কর্মী নিহত, নিখোঁজ ১

৮ মে পার্বত্য তিন জেলার ১২ উপজেলায় নির্বাচন

ফের বাঘাইছড়ি পৌর মেয়রের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

ডাঃ মং স্টিফেন চৌধুরীর নামে নামকরণ হলো চন্দ্রঘোনায় খ্রীস্টিয়ান হাসপাতালের স্টাফ ক্লাব

error: Content is protected !!
%d bloggers like this: