বুধবার , ১৪ জুন ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে জমে উঠেছে পাহাড়ী পশুর কোরবানির হাট

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জুন ১৪, ২০২৩ ১০:৪৭ অপরাহ্ণ

 

রাঙামাটির বাঘাইছড়িতে জমজমাট হয়ে উঠেছে পাহাড়ি গরুর বিশাল কোরবানি হাট। উপজেলার প্রবেশ পথেই প্রায় দুই একর জায়গা জুড়ে এই হাট স্থাপন করেছে বাঘাইছড়ি পৌরসভা।

উপজেলার সীমান্তবর্তী সাজেক, দোসর, নিউলংকরসহ দূরদূরান্ত থেকে এসব গরু ৭ থেকে ৮ দিন হেঁটে উপজেলা সদরে পশুর হাটে আসছে। কোন ধরনের মোটাতাজাকরন ওষুধ ছাড়াই পাহাড়ি এসব গরু বনে স্বাধীনভাবে বেড়ে উঠায় দেখতে বেশ রিষ্টপুষ্ট। তাই সহজেই ক্রেতাদের মন কাড়ছে এসব গরু। এছাড়াও বাজারে রয়েছে বাহামা সহ নানা প্রজাতির বিশাল দেহের বিদেশি গরুও।

মাঝারি সাইজের এক একটি গরু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ হাজার এবং বড় সাইজের গরু বিক্রি হচ্ছে ১ লাখ থেকে ১ লাখ ৫০ হাজার টাকায়।

এছাড়া বিদেশি গরুর দাম ৩ থেকে ৪ লাখ টাকা হাকা হলেও ক্রেতাদের আগ্রহ কম। বিভিন্ন সাইজের গরুর পাশাপাশি এই হাটে রয়েছে বিভিন্ন প্রজাতির ছাগলও। একেকটি বড় আকারের খাসি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ হাজার টাকায়। চট্টগ্রামের বিভিন্ন ব্যাবসায়ী বাজারে আসছে। ভালো দাম পাওয়ায় স্থানীয় গবাদিপশু মালিকরাও খুশি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকায় স্বাস্থ্যবিধি মেনেই পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে চলছে বাঘাইছড়ি উপজেলার বৃহৎ এই পশুর হাট, জানালেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার ।

বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন জানান, প্রতি বছর কোরবানি মৌসুমে এখানে প্রায় ৫ থেকে ৬ কোটি টাকার পশু কেনা বেঁচা হয় বাজারের সুন্দর পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় হাটের পরিবেশ চমৎকার ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড় বিজিবি’র অভিযানে ৩টি ভারতীয় গরু আটক 

৩ ফুট খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

কাপ্তাইয়ে নকল ‘গুরুদেব’ আগরবাতি, দুই দোকানিকে জরিমানা

বাঘাইছড়িতে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মদিন পালিত

রাজস্থলীতে ইউএনও ইমরান খানের আকস্মিক বিদ্যালয় পরিদর্শন

‎অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মাইনীমূখ বাজার পরিদর্শনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান

নগদ অর্থ সহায়তা পেলেন জুরাছড়ির গ্রামীণ নারীরা

কাউখালী উপজেলা নির্বাহী অফিসারের বিদায় ও বরণ / ভালো কাজ করলে সর্বক্ষেত্রে স্বীকৃতি পাওয়া যায়-সামশুদ্দোহা চৌধুরী

কাপ্তাইয়ে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

ফের কাপ্তাই বিএসপিআই এ ছাত্র বিক্ষোভ

error: Content is protected !!
%d bloggers like this: