বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশ বরকলে নির্বাচনী অফিস উদ্বোধন করেন ধানের শীষের প্রার্থী জসিম উদ্দিন আহমেদ

প্রতিবেদক
প্রতিনিধি, চন্দনাইশ, চট্রগ্রাম
জানুয়ারি ২৯, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য স্মার্ট কৃষি কার্ড চালু করা হবে বলেছেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ।

বুধবার (২৮ জানুয়ারি) চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে গণসংযোগ শেষে কানাইমাদারী ফকিরার টেক এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, আমি গনসংযোগে এসে দেখলাম বরকল কানাইমাদারী এলাকার চলাচলের বিভিন্ন রাস্তা ঘাটের বেহাল অবস্থা। এখানে উল্লেখযোগ্য উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমার নেতা তারেক রহমান আমাকে বিশ্বাস করে ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। তাই আপনারা আমার নেতার বিশ্বাসের মর্যাদা রাখবেন।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে আপনাদের সঙ্গে নিয়ে এলাকার সব উন্নয়ন কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখব। আমাকে প্রথমবারের মতো ধানের শীষ প্রতীকে ভোট দিন, যাতে আমার দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে পারি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এডভোকেট আমিনুল হক, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আ ক ম মোজাম্মেল হক, সালাউদ্দীন চৌধুরী, মঞ্জুর মোরশেদ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মনজুর আলম তালুকদার, সাবেক মেম্বার নাছির উদ্দীন, এনামুল হক বাবুল, মো. কায়সার, জাহাঙ্গীর আলম, মেম্বার ডা. সেলিম উদ্দীন, ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, নাছির সিকদার, আবদুর রহীম, মোরশেদুল আলম, যুবদল নেতা নেছার উদ্দিন চৌধুরী, শহিদুল ইসলাম, মীর মোঃ মনজুরুল আলম, হামিদ খান, নিবু বড়ুয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়ির বড়থলিতে সন্ত্রাসীদের গুলিতে তিন গ্রামবাসী নিহত

কেন্দ্রীয় নেতার ওপর সন্ত্রাসী হামলা প্রতিবাদে কাপ্তাইয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বিলাইছড়ি উপজেলার শিক্ষার্থীদের সঙ্গে উপজেলা প্রশাসনের আলোচনা সভা 

কাউখালীতে ব্যবসায়ীর দ্বি-খন্ডিত মরদেহ উদ্ধার, গ্রেফতার-৩

ইউটিউব দেখে পাহাড়ে কমলা চাষ, সফল হেডম্যান সুদত্ত চাকমা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় পার্বত্যাঞ্চলে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে -পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

কাপ্তাইয়ে বিষাক্ত পোকার কামড়ে এক শিশুর মৃত্যু

ভালো নেই জুরাছড়ি শিশুপার্ক

কাপ্তাই জাতীয় উদ্যানে  আগর বাগান দখলের অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিদ্যা লাভের আশায় কাপ্তাইয়ে মন্দিরে মন্দিরে সরস্বতী পূজা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: