শনিবার , ৫ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
জুলাই ৫, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা মহামুনি পাড়ার গ্রাম্য বাজারে শনিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় এবং আরও কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় মুবাছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ঘরে। আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা চেষ্টা চালালেও দোকান দুটি পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মংলা মারমা জানান, পুড়ে যাওয়া দুই দোকানে আনুমানিক ৫ লক্ষাধিক টাকার মালামাল ছিল, যা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের একাধিক সূত্র।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রায়হান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দেন এবং সরকারি সহায়তার আশ্বাস প্রদান করেন।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে পুনরায় এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার ভারতীয় সিগারেট আটক

পাহাড়ি বাঙালি সংঘর্ষের প্রতিবাদে রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাহাড়ি শিক্ষার্থীদের ক্লাস বর্জন

খাগড়াছড়িতে বানভাসীদের মাঝে ছুটে যান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা

বাঘাইছড়ি পৌর নির্বাচনে সতন্ত্র দুই পার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ 

সাম্প্রতিক পরিস্থিতিতে মান- অভিমান ভুলে দল ও দেশের স্বার্থকে বড় করে দেখার আহ্বান প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার

কাপ্তাইয়ে নারীর লাশের পরিচয় মিলেছে

রাঙামাটিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সর্বশেষ শহিদ আব্দুল্লাহর গায়েবানা জানাজা 

দুস্থ ৪০ ব্যক্তি পেলো খাগড়াছড়ি রিজিয়নের সহযোগীতা

শিল্পী সমিতির শপথে আসেননি যারা

রাঙামাটির রাজস্থলীতে দু’গ্রুপের মধ্যে বন্ধুকযুদ্ধ; একজন নিহত

error: Content is protected !!
%d bloggers like this: