শুক্রবার , ১৬ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ১৬, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ

রাঙামাটিতে সাংবাদিকের ওপর বর্বর হামলা ও হত্যা চেষ্টার ঘটনার প্রধান আসামি যুবলীগ নেতা মিলন নন্দী নান্টুকে গ্রেফতার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় মামলা দায়ের এর ২৪ ঘন্টার মধ্যেই তাকে কাপ্তাইয়ের বড়ুইছড়ি এলাকা থেকে গতকাল (বৃহস্পতিবার) আটক করা হয়। আজ শুক্রবার বেলা ১১ ঘটিকায় তাকে আদালতে প্রেরণ করা হয়।

এর আগে, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও পূর্বদেশ পত্রিকার সাংবাদিক এম. কামাল উদ্দিনের ওপর পরিকল্পিতভাবে অতর্কিত হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহর জুড়ে। বুধবার বেলা ১১টার দিকে শহরের দক্ষিণ কালীন্দিপুর বাজারফান্ডের নিচ তালায় রিপোর্টার্স ইউনিটির জেলা অসিফের কক্ষে ঢুকে এ হামলা চালানো হয়।

আহত ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সংস্কারাধীন ভবনের নিচে দাঁড়িয়ে থাকা অবস্থায় উপর থেকে ইট পড়ে সাংবাদিক কামাল অল্পের জন্য রক্ষা পান। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি নিরাপত্তাহীন অবস্থায় কাজ বন্ধ রাখতে বলেন। এর কিছুক্ষণ পর যুবলীগ নেতা নান্টু শ্রমিকদের নিয়ে এসে নির্মাণ রড ও লাঠিসোটা দিয়ে সাংবাদিক কামালের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন তিনি। এসময় তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকাও ছিনিয়ে নেন আসামি যুবলীগ নেতা ।

পরে স্থানীয়রা তাকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক জানান, তার কপালে গুরুতর জখম ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

রাঙামাটি কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাহেদ পারভেজ জানান, গত বধুবার সাংবাদিক এর উপর হামলার ঘটনার পর থেকেই আসামী পলাতক ছিলো। পরবর্তীতে আমরা মামলা দায়ের’র পর তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে ২৪ ঘন্টার মধ্যেই কাপ্তাই থানাধীন বড়ইছড়ি এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। আজ শুক্রবার তাকে আদলতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীর মুক্তিযোদ্ধাদের জন্য রাঙামাটি জেলা প্রশাসকের কক্ষে সংরক্ষিত চেয়ার স্থাপন

বিলাইছড়িতে পালবার লিংক সেন্টার সংস্থার খাদ্যসামগ্রী বিতরণ

স্থানীয় ব্যবসায়ীদের সাথে কাপ্তাই জোনের মতবিনিময়

কাপ্তাইয়ে আওয়ামী লীগ নেতাকে তুলে নিয়ে মারধর; প্রতিবাদে সড়ক অবরোধ

বিজু উপলক্ষ্যে চাকমা ভাষার চলচ্চিত্র ‘নুও স্ববন’

সাজেকে চাঁদের গাড়ী উল্টে আহত ৯

চন্দনাইশের নাদিফার অনন্য সাফল্য: এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ অর্জন

খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে আর্থিক অনুদান বিতরণ

সভাপতি মোঃ হোসেন, সাধারণ সম্পাদক প্রিয় চাকমা / আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ৮নম্বর ওয়ার্ড কমিটি গঠন

কাপ্তাই লেকে পানির উচ্চতা ১০৬ ফুট ছুঁইছুঁই, ১০৮ ফুট অতিক্রমে খোলা হবে জলকপাট

error: Content is protected !!
%d bloggers like this: