মঙ্গলবার , ২ জুন ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়িতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
জুন ২, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি মো. ঈসমাইল হোসেন (২৩)। তিনি বাঘাইছড়ি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

বাঘাইছড়ি থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মজুমদারের দিকনির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে এসআই রাকিবুল হাসান ও এসআই রিয়াজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ কলেজপাড়া পাকা ব্রিজ এলাকায় অভিযান চালান। এ সময় সন্দেহভাজন মো. ঈসমাইল হোসেনের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে তাকে আটক করে বাঘাইছড়ি থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঘাইছড়ি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাঘাইছড়ি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান প্রেসক্লাবকে পার্বত্য মন্ত্রণালয়ের ৯০ টন চাল বরাদ্দ

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট শুরু

নির্বাচনী আচরণ বিধি লংঘন করায় ৫ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা জরিমানা

দীঘিনালায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাঙামাটিতে ৪ দিনের বিজুমেলা শেষ, অনিয়মের অভিযোগ

রাঙামাটি জেলা পরিষদে সদস্য নিয়োগে অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খাগড়াছড়িতে সমবায় অফিসারের অনিয়মের তদন্ত দুই মাসেও আলোর মুখ দেখেনি

কাপ্তাইয়ে  ঝুঁকিপূর্ণস্থানে বসবাসকারীদের নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ উপজেলা প্রশাসনের

চন্দনাইশে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

ঈদের তৃতীয় দিনে কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভীড়

error: Content is protected !!
%d bloggers like this: