শনিবার , ২৪ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়ির কেংড়াছড়িতে গাজী কালী শাহ (রহ.) মাজারে বার্ষিক ওরশ উদযাপন

প্রতিবেদক
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি, রাঙামাটি
অক্টোবর ২৪, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ণ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নে গাজী কালী শাহ (রহ.) মাজারে বার্ষিক ওরশ উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৯টায় মাজার প্রাঙ্গণে আয়োজিত ওরশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি মো. জাফর আহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাজার পরিচালনা কমিটির সভাপতি মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি মো. রেজাউল করিম রনি।

অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের ফরিদগঞ্জ মোহাম্মদিয়া তৈয়্যেবিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মুহাম্মদ সারোয়ার হোসেন। বিশেষ ধর্মীয় আলোচক হিসেবে বক্তব্য দেন আল-মাহমুদিয়া মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আবুল হোসাইন ও হাফেজ মুহাম্মদ শাহরিয়া আহমেদ। এ সময় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ইমাম হাসান সিকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. শাহ আলম।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হায়দার, সাধারণ সম্পাদক অলি আহমেদ, কেংড়াছড়ির মনির হোসেন, মো. মতিয়ার রহমান, মো. কবির হোসেন, ফাতেমা বেগম ও মুছাম্মৎ কুলসুম বেগম। আরও উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির সহকারী প্লাটুন ইনচার্জ মো. নইম উদ্দিন, মো. শাহাদাৎ হোসেন, ফারুয়ার আলেখ্যং মাজারের দায়িত্বে সমীর দাশ এবং এগুজ্যাছড়ি মাজারের তপন কান্তি দাশসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ওরশ উপলক্ষে মাজার প্রাঙ্গণে শত শত ভক্ত ও আশেকানের সমাগম ঘটে। অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্ব পালন করেন ইউনিয়ন দলনেত্রী লাইলী বেগমসহ আনসার সদস্যরা।
রাতব্যাপী জিকির, সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্ষিক ওরশের আয়োজন সম্পন্ন হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দনাইশে ৩১ দফার লিফলেট বিতরণে এডভোকেট নাজিম উদ্দিন

দীঘিনালা জোন কাপে বোয়ালখালীর কাছে ১১ গোল খেল বাবুছড়া

পাহাড়ি নারী উদ্যোক্তার পাশে দাঁড়ালেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার

নানান আয়োজনে রাঙামাটি জেলা প্রশাসনের স্বাধীনতা দিবস পালন

লংগদুর বগাচতরে বিএনপি’র বিক্ষোভ মিছিল 

কাপ্তাইয়ে ২৩০ শিক্ষার্থীর মাঝে ৯২০টি গাছের চারা বিতরণ

কাপ্তাই বিএসপিআই শিক্ষার্থীদের বিক্ষোভ, ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া

চাকরির শেষ বয়সে মামলার বোঝা টানছেন মানবিক ডাক্তার শহীদ তালুকদার; হলো না পদোন্নতি

খাগড়াছড়িতে ডিবি পুলিশের হাতে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: