সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রামগড়ে ৫ ইটভাটায় ৪ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
প্রতিনিধি, রামগড়, খাগড়াছড়ি
ডিসেম্বর ২৩, ২০২৪ ৮:৩৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে ইটভাটা কার্যক্রম পরিচালনা করার অভিযোগে ৪ টি ইটভাটার উৎপাদন কার্যক্রম বন্ধ এবং ভাটার মালিকদের মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) রামগড় উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন।

এসময় উপজেলার বিভিন্ন স্থানের ৫ টি ইটভাটায় এ অভিযান চালিয়ে ভাটা কার্যক্রম বন্ধ ও জরিমানা আদায় করা হয় এবং  ভবিষ্যতে আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করবেন না মর্মে লিখিত মুচলেকাও দেন ভাটা মালিকরা।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন জানান, দীর্ঘদিন বৈধ কাগজপত্র ছাড়া ভাটাগুলোর কার্যক্রম চলছিলো। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ অনুযায়ী উপজেলার আপন ব্রিকস, মেঘনা ব্রিকস, নুরজাহান ব্রিকস, হাজেরা ব্রিকস ও নুরুল ইসলাম ব্রিকস নামে পাঁচটি ইটের ভাটার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং ভাটার পাঁচ মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে এ্যডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

কাপ্তাই পুজা মন্ডপ পরিদর্শনে আনসার ভিডিপি কর্মকর্তা

বেগম রোকেয়া দিবসে খাগড়াছড়িতে ৪ নারীকে জয়িতা সম্মাননা প্রদান

সাজেকের ভূয়াছড়িতে সম্প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করলো সেনাবাহিনী

লংগদুতে নিজ বাড়ি থেকে পাড়া কেন্দ্র শিক্ষিকার লাশ উদ্ধার

গণহত্যা দিবস উপলক্ষে কাপ্তাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত 

বান্দরবানের বন্যা কবলিত নারীদের মাঝে সুরক্ষার উপকরণ বিতরণ

সাংবাদিক মকছুদ আহমেদের মৃত্যুতে জেলা পরিষদের সদস্য হাবীব আজমের শোক

জুরাছড়িতে ম্যালেরিয়ার প্রকোপ, জুন১২৩, জুলাই ২৫৬ জন আক্রান্ত

বান্দরবানে ভিকটিম সাপোর্ট সেন্টার উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: