সোমবার , ১৫ জুন ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটির প্রবীণ আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ মিয়া হুজুরের ইন্তেকাল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুন ১৫, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ

রাঙামাটির প্রবীণ আলেমে দ্বীন, বনরূপা জামে মসজিদ ও ফরেস্ট কমপ্লেক্স জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মোহাম্মদ মিয়া হুজুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অসুস্থ অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

মরহুম মাওলানা মোহাম্মদ মিয়া হুজুর দীর্ঘ বছর বনরূপা জামে মসজিদে ইমামতি ও খতিবের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ফরেস্ট কমপ্লেক্স জামে মসজিদেও ইমামতি করেন। বয়সজনিত কারণে কয়েক বছর আগে তিনি নিয়মিত ইমামতির দায়িত্ব থেকে অবসর নেন।

তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অনেকে হাসপাতালে ও তাঁর বাসভবনে ভিড় করে শেষবারের মতো তাঁকে দেখতে যান।

পারিবারিক সূত্রে আরও জানা যায়, মঙ্গলবার সকাল ১০টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

মৃত্যুকালে তিনি ১০ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে বনরূপা কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: