বৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চিটাগাং ফিজিক্যাল কলেজ কমিটির নবনির্বাচিত সভাপতি সাংবাদিক আবু মোশারফ রাসেল

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুলাই ১০, ২০২৫ ৫:০৪ অপরাহ্ণ

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত চট্টগ্রামের বেসরকারি শারীরিক শিক্ষাপ্রতিষ্ঠান চিটাগাং ফিজিক্যাল এডুকেশন কলেজ পরিচালনা কমিটির নতুন সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট লেখক ও দৈনিক পূর্বদেশ পত্রিকার বার্তা সম্পাদক কক্সবাজারের চকরিয়া উপজেলার কৃতিসন্তান আবু মোশাররফ রাসেল।

গত মঙ্গলবার (৮ জুলাই) চট্টগ্রাম মহানগরীর চকবাজারে কলেজ ক্যাম্পাসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা ড. মোহাম্মদ সানাউল্লাহ তার হাতে এ সংক্রান্ত চিঠি হস্তান্তর করেন। অনুষ্ঠানে কলেজের কো-অর্ডিনেটর মো. জিয়াউদ্দিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল করিমসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আবদুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত পরিপত্রে কলেজের নতুন পরিচালনা কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি: সাংবাদিক আবু মোশাররফ রাসেল (ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত), বিদ্যোৎসাহী সদস্য পদে মো. শহীদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য (সভাপতি কর্তৃক মনোনীত), শিক্ষক সদস্য (প্রত্যক্ষ ভোটে নির্বাচিত) এবং পদাধিকার বলে অধ্যক্ষ সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠিত এ কলেজটি চট্টগ্রাম অঞ্চলে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শারীরিক শিক্ষায় বিশেষায়িত প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে বিপিএড (ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন) ডিগ্রিধারী অসংখ্য শিক্ষার্থী ক্রীড়াশিক্ষা ও প্রশিক্ষণে অবদান রেখে চলেছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদুতে ৫০৯ পরিবারের মাঝে বিনামূল্যে সৌর বিদ্যুৎ বিতরণ

সরকার অসাম্প্রদায়িক পার্বত্য চট্টগ্রাম দেখতে চায়- নিখিল কুমার

খাগড়াছড়িতে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিজয় দিবসে কাপ্তাই ৪১ বিজিবি’র অনুদান প্রদান

রাঙামাটিতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে দীপেন দেওয়ান

বিজুতে বন্ধুদের সাথে বেড়ানো হল না মৈত্রী চাকমার

কাপ্তাইয়ে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা 

জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করলেন বাঘাইছড়ির মেয়র জাফর

কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা বিষয়ে মন্দির প্রতিনিধিদের সাথে মতবিনিময় করলেন থানার ওসি

চাঁদাবাজির মামলায় ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার ৮ বছরের সশ্রম কারাদণ্ড

error: Content is protected !!
%d bloggers like this: