মঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা বিষয়ে মন্দির প্রতিনিধিদের সাথে মতবিনিময় করলেন থানার ওসি

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
আগস্ট ১৩, ২০২৪ ৬:৩০ অপরাহ্ণ

আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাঙামাটির কাপ্তাই বিভিন্ন মন্দিরের পরিচালনা কমিটি এবং পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন কাপ্তাই থানার ওসি আবুল কালাম।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে থানাতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ওসি আবুল কালাম গণমাধ্যমকে  বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের সংখ্যালঘুদের ঘর-বাড়ি ও মন্দিরের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে থানা এলাকার সকল মন্দিরের সভাপতি, সম্পাদকসহ পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আজকে আমরা মতবিনিময় করলাম। এসময় মন্দির কমিটির প্রতিনিধিরা জানান যে, কাপ্তাই থানা এলাকার কোথাও কোন মন্দিরে বা কোন সংখ্যালঘু সম্প্রদায়ের কোন সম্পত্তিতে হামলার কোন ঘটনা ঘটেনি। দিন ও রাতে সার্বক্ষণিক যেকোনো প্রয়োজনে থানায় যোগাযোগ কারার জন্য বলা হয়েছে। এসব এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

মতবিনিময় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাপ্তাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, সাবেক সভাপতি সমলেন্দু বিকাশ দাশ, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবলু বিশ্বাস অমিত, অর্থ সম্পাদক উত্তম মল্লিক, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য, মিশন এলাকা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুধীর ধর, কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিচালনা কমিটির সহ সভাপতি স্বপন সেন, সাধারণ সম্পাদক  তপন কুমার  মল্লিক, শিলছড়ি মা সীতা দেবী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডা: রতন বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক আশীষ দাশ, মিশন এলাকা সিদ্ধেশ্বরী কালি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জগদীশ দাশ, শিলছড়ি সার্বজনিন মাতৃ মন্দির পরিচালনা কমিটির অর্থ সম্পাদক সুভাষ দাশ সহ বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুগের হাওয়ায় সবে বদল হলো রে: হারিয়ে যাচ্ছে পুঁথি পাঠের আসর

বরকলে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে মারামারি

লংগদুতে সাত বছরের মেয়েকে ধর্ষণ চেষ্টায় বৃদ্ধা আটক

সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহে কাপ্তাইয়ে উদ্বুদ্ধকরণ সভা 

রাজস্থলী-বাঙ্গালহালিয়া-চন্দ্রঘোনা মহাসড়কের বাঁক যখন মরণফাঁদ

জুরাছড়িতে ঈদ উল আযহা উপলক্ষে চাল বিতরণ

রাঙামাটিতে বিভিন্ন এলাকায় পাহাড় ধস; বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা

রাজস্থলীতে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস পালিত

ঠাকুরছড়া জাগরণ পাঠাগার-ক্লাবের উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

সেনাবাহিনীর প্রচেষ্টায় প্রথম বারের মতো সাজেকে এসএসসি কেন্দ্র চালু 

error: Content is protected !!
%d bloggers like this: