রবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন নিয়ে অ্যাডভোকেসি সভা

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৭:৫০ অপরাহ্ণ

 

আগামী ২০ ফেব্রুয়ারি ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে রবিবার সকালে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে।

এছাড়া কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ওমর ফারুক রনির সঞ্চালনায় উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশাঙ্ক বিকাশ চাকমা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস, কাপ্তাই থানার প্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

সভায় কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানানো হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশের ন্যায় কাপ্তাই উপজেলায় আগামী ২০ ফেব্রুয়ারি সোমবার ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। কমিউনিটি ক্লিনিক, পরিবার কল্যাণ কেন্দ্র ও বিভিন্ন অস্থায়ী কেন্দ্রে যথাযথ স্বাস্থ্যবিধি মেলে এ ক্যাম্পেইন সকাল ৯.০০ টা থেকে বিকেল ৪.০০ টা পর্যন্ত চলবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে বলেন, সুস্থ ও সবল জাতি গড়ে তোলার সরকারের যে লক্ষ্য তাতে ভিটামিন-এ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, শিশু মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে এটি অতি প্রয়োজনীয় উপাদান। কাপ্তাই উপজেলায় ৬মাস থেকে ৫বছরের সকল শিশু যেন এ ক্যাপসুল পায় সে বিষয়ে তিনি স্বাস্থ্য বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ে ত্রিপুরাদের নবান্ন উৎসব শুরু

ঈদগাঁওয়ে অবৈধ বসতি উচ্ছেদ করে বনবিভাগের জমি উদ্ধার

সাজেক যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৮ পর্যটক আহত

গুম, খুন, লুটপাটের বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণঅধিকার পরিষদের স্মারকলিপি

‎রাঙামাটি জেনারেল হাসপাতালে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পানির পিউরিফায়ার হস্তান্তর

দীঘিনালা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মাহমুদা বেগম সাধারণ সম্পাদক কামরুজ্জামান

দীঘিনালায় স্বর্ণকুমার হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

লংগদুতে প্রশিক্ষণ শেষ করা শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার সনদ বিতরণ

হিল উইমন্সে ফেডারেশনের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন

error: Content is protected !!
%d bloggers like this: