বুধবার , ১৪ জুন ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই বিএসপিআইয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
জুন ১৪, ২০২৩ ১:০৬ অপরাহ্ণ

 

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রচার ও প্রসার, কারিগরি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পথ প্রশস্ত করা, ইন্ডাস্ট্রি  সমূহে শিক্ষার্থীদের হাতে কলমে দক্ষতা অর্জন ও উদ্ভাবনী প্রক্রিয়ায় সম্পৃক্ত করার জন্য “স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানের আলোকে সারাদেশের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সমূহে (১৪-১৮) জুন অনুষ্ঠিত হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ।

তারই ধারাবাহিকতায় বুধবার (১৪ জুন) সকালে শিক্ষা সপ্তাহের উদ্বোধনী দিনে রাঙামাটি জেলার কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ( বিএসপিআই) এ অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে।

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কাপ্তাই এর অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা সহকারি তথ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসাইন, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ কবির হোসেন সহ কাপ্তাই বিএসপিআই এর বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সহ নানা শ্রেণির  ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বাংলাদেশে কারিগরি শিক্ষার ভূমিকা এবং তাৎপর্য সম্পর্কে উপস্থিত শিক্ষার্থী এবং অভিভাবক দের মাঝে বিভিন্ন দিক-নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ির ধর্ষণের ঘটনায় রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

লক্ষীছড়িতে ১৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

বান্দরবানে ৪ মামলার আসামী যুবলীগ নেতা তৈয়ব চৌধুরী গ্রেফতার

বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার

বাঘাইছড়িতে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা’র ৯৩ তম জন্মদিন পালিত

আওয়ামী লীগ নেতার গায়ের জোরে পাহাড় কেটে মানবশূণ্য এলাকায় রাস্তা নির্মাণ

লংগদু উপজেলা আ.লীগে কোন্দল আর বিভক্তি তুঙ্গে

দীঘিনালা সেনা জোনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

লংগদুতে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত করল বিএফডিসি

error: Content is protected !!
%d bloggers like this: