রবিবার , ২৭ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

শেখ হাসিনা দেশের সকল মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছেন-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
আগস্ট ২৭, ২০২৩ ৭:৪১ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, শেখ হাসিনা নিজেকে নিয়ে কখনো ভাবেন না; তিনি বাংলাদেশের সকল মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন।

প্রধানমন্ত্রী আগামী ২০৪১সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ।

তিন রোববার বিকেলে মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে স্থানীয় বাজার মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকীর বিশাল শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমাবেশের আগে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা সাপমারা হতে গ্যাসফিল্ড পর্যন্ত নতুন ১১হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন সংযোগ শুভ উদ্বোধন করেন।

যোগ্যাছোলা ইউনিয়ন শাখার সহ-সভাপতি মো: মহিউদ্দীন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এবং মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ’ র সা. সম্পাদক মো: মাইন উদ্দিন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আশুতোষ চাকমা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিক শাহিনা আক্তার এবং মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: জয়নাল আবেদীন।

যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন’র সঞ্চালনায় সম্পন্ন সভায় আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদ সদস্য শুভমঙ্গল চাকমা সুদর্শী, জেলা যুবলীগ’র সা. সম্পাদক কে এম ইসমাইল, জেলা শ্রমিক লীগ’র সভাপতি জানু শিকদার ও সা. সম্পাদক মেহেদী হাসান হেলাল, নারী নেত্রী বাঁশরি মারমা এবং জেলা বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুপনা চাকমা কণিসহ জেলা -উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গ্রামবাসীর চাঁদায় চলে রাজস্থলী বালিকা উচ্চ বিদ্যালয়

‘একটি মহল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও হত্যা করছে’ 

রাঙামাটিতে অ্যাড. সাইফুল ইসলাম পনির ও অ্যাড. রহমত উল্লাহকে ফুলেল সংবর্ধনা

পার্বত্যাঞ্চলে পর্যটনের বিকাশ ও আইন-শৃঙ্খলা বিষয়ে রাঙামাটিতে ট্যুরিস্ট পুলিশের এআইজিপির মতবিনিময় সভা

বন বিভাগের অভিযানে  রাইখালী থেকে বিপুল পরিমাণ গোলকাঠ উদ্ধার

হেভিওয়েট প্রার্থীর হলফনামা / বীর বাহাদুরের বছরে আয় প্রায় ৪ কোটি টাকা; নিজের সম্পদ ১০ কোটি; স্ত্রীর ৪ কোটি

যেকোন মুহুর্তে উপচে পড়বে কাপ্তাই বাঁধের পানি; দুর্ভোগে লাখো মানুষ

বিলাইছড়িতে উপজেলা নির্বাচনে সব প্রস্তুতি সম্পন্ন, হেলিসর্টি ৫টি কেন্দ্রে গেল নির্বাচনী সরঞ্জাম

কাউখালীতে যৌথবাহিনীর অভিযানে ভারতীয় সিগারেটসহ আটক ৪

জাতীয় প্রবাসী দিবসে সিআইপি সম্মাননা পেলেন শফিকুল ইসলাম রাহী

error: Content is protected !!
%d bloggers like this: