সোমবার , ৩১ জুলাই ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পার্বত্যাঞ্চলে পর্যটনের বিকাশ ও আইন-শৃঙ্খলা বিষয়ে রাঙামাটিতে ট্যুরিস্ট পুলিশের এআইজিপির মতবিনিময় সভা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ৩১, ২০২৩ ৮:১৮ অপরাহ্ণ

পার্বত্য এলাকায় পর্যটনের বিকাশ ও আইন-শৃঙ্খলা বিষয়ে রাঙামাটিতে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে রাঙামাটি পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মীর আবু তৌহিদের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপিহাবিবুর রহমান বিপিএম(বার),পিপিএম(বার)।

এছাড়াও ট্যুরিস্ট পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি,স্টেক হোল্ডার, স্থানীয় যানবাহন প্রতিনিধি, লঞ্চ,বোট,বাসসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন,পার্বত্য এলাকা রাঙামাটি,বান্দরবান ও খাগড়াছড়ি পর্যটন বিকাশ ও আইন-শৃঙ্খলা বিষয়ে আজকের এই মতবিনিময় সভা। সভায় সকল শ্রেণির মানুষ উপস্থিত হয়েছে দেখে আমি আনন্দিত। পার্বত্য এলাকায় পর্যটন বিকাশে ট্যুরিস্ট পুলিশের ভূমিকা অত্যন্ত জরুরী তাই ট্যুরিস্ট পুলিশকে আমরা আরো আধুনিক করার পাশা-পাশি পর্যটক বান্ধব করতে যা যা করণীয় তাই করতে চাই। এতে স্থানীয় ভাবে আপনােেদর সহযোগিতা একান্ত প্রয়োজন বলে মনে করি। তিনি আরো বলেন,রাঙামাটি পর্যটন শহরকে আরো বেশী বেশী পর্যটক বান্ধব করতে হলে সবাইকে মিলে মিশে কাজ করতে হবে।
এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত ডিআইডি ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম বিভাগ এর বিধান ত্রিপুরা, অতিরিক্ত ডিআইজি ট্যুরিস্ট পুলিশ মোঃ মুসলিম,ট্যুরিস্ট পুলিশ সুপার চট্টগ্রাম সরদার নুরুল আমিন, মেয়র আকবর হোসেন চৌধুরী, ব্যবসায়ি নেতৃবৃন্দসহ আরো অনেকে। বক্তারা সবাই পার্বত্য এলাকার পর্যটন সেক্টর নিয়ে তার উন্নয়ন সম্ভাবনাকে কি ভাবে কাজে লাগানো যায় সে ব্যাপারে কথা বলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পুলিশ সপ্তাহ উপলক্ষে কাপ্তাইয়ে প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত 

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা

এমএন লারমার ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ  

চাঁদাবাজির প্রতিবাদ করায় ইউপিডিএফের বাঘাইহাট বাজার বয়কট ঘোষণা

মানিকছড়িতে জেলা পরিষদের আমের চারা বিতরণ

রাঙামাটিতে শরবত বিক্রেতার কাছে চাঁদা দাবি, পাহাড়ি যুবক আটক

কাপ্তাইয়ে ৭৩ ঋণগ্রহীতার মাঝে ঋণের চেক বিতরণ

কাপ্তাইয়ে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু

রাঙামাটিতে দরপত্র কিনতে বাধা দেওয়ার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

জুরাছড়িতে টানা বৃষ্টিতে চার ইউনিয়ন প্লাবিত, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ৫ দিন ধরে

error: Content is protected !!
%d bloggers like this: