বৃহস্পতিবার , ১০ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

এমএন লারমার ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ  

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।
নভেম্বর ১০, ২০২২ ৬:২৬ পূর্বাহ্ণ

 

আজ পার্বত্য চট্টগ্রামের অবিসংবাদিত নেতা, জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা ও জুম্ম জাতীয়তাবাদের প্রবক্তা মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা) ৩৯তম মৃত্যুবার্ষিকী।

এমএন লারমা পাকিস্তান প্রাদেশিক পরিষদ এবং স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম-১ আসন থেকে নির্বাচিত সদস্য ছিলেন।

এমএন লারমা ১৯৮৩ সালের ১০ নভেম্বর ৮ সহযোগীসহ দলের বিভেদপন্থী প্রীতি গ্রুপের হাতে নির্মমভাবে খুন হন। প্রতি বছর তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তিন পার্বত্য জেলাসহ বিভিন্ন স্থানে ব্যাপক কর্মসূচি পালিত হয়।

দিবসটি উপলক্ষ্যে এবারও রাঙামাটি জেলা সদরসহ বিভিন্ন এলাকায় এমএন লারমার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, স্মরণসভা এবং সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উত্তোলণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এমএন লারমা ১৯৭০ সালে পার্বত্য চট্টগ্রাম নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে পার্বত্য চট্টগ্রাম আসন থেকে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন।

১৯৭২ সালের ১৫ ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিকট চারদফা সম্বলিত আঞ্চলিক স্বায়ত্বশাসনের দাবিনামা পেশ করেন। সেই সময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি গঠন করে সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

১৯৭৩ সালের প্রথম বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে জনসংহতি সমিতির মনোনীত প্রার্থী হিসাবে পার্বত্য চট্টগ্রাম-১ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন।

একই বছর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতির দায়িত্বভার নেন এবং ১৯৭৪ সালে বাকশালে যোগ দেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এক রোহিঙ্গা শরনার্থী আটক রাজস্থলীতে

বাঘাইছড়িতে মানুষের জন্য ফাউন্ডেশনের ঈদ উপহার

ঈদগাঁওয়ে মাছের প্রজেক্ট থেকে অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার

কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা রেফায়েতের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বিলাইছড়িতে ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস: কি ঘটেছিলো সেই দিনের আগে ও পরে?

খাগড়াছড়ির মাটিরাঙায় পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে মোটর চালক নিহত

আমরা সবাই হাদি হবো- শীর্ষক আলোচনা সভা রাঙামাটিতে অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চন্দনাইশে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন

নানিয়ারচরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রস্তুতি সভা 

error: Content is protected !!
%d bloggers like this: