মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

শারদীয় দুর্গাৎসব উপলক্ষে কাপ্তাই বিজিবির সমন্বয় সভা ও আর্থিক সহায়তা প্রদান

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন(৪১ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্ বলেন, অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পুজায় বিশৃঙ্খলা করতে চাইবে, তাই সকলকে এই বিষয়ে সচেতন হতে হবে। কেউ যেন সম্প্রীতি নষ্ট করতে না পারে সেই দিকেও সচেতন হতে হবে। এই বছর  শারদীয় দুর্গাৎসব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই জন্য বিজিবির টিম ইতিমধ্যে প্রত্যেকটা মন্দিরে টহল প্রদান করেছেন, সেই সাথে পুজা সম্পন্ন না হওয়া পর্যন্ত বিজিবি প্রত্যেকটা পুজা মন্ডপে টহলে থাকবে। প্রত্যেক আইন শৃঙ্খলা বাহিনী এবং পুজা মন্ডপের নিজস্ব স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে আমরা একটা সুন্দর পুজা উপহার দিব।

তিনি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ওয়াগ্গাছড়া সদর দপ্তরে সনাতনী সম্প্রদায়ের শারদীয় দুর্গাৎসব উপলক্ষে বিভিন্ন পুজা মন্ডপের প্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সমন্বয় সভা এবং উপজেলার ৬ টি পুজা মন্ডপকে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একথা বলেন।

এসময় কাপ্তাই উপজেলা সদর  বড়ইছডি ২৩ আনসার ব্যাটালিয়ন এর অধিনায়ক নাজমুল হক নূরনবী, শিলছড়ি ৩৫ আনসার ব্যাটালিয়ন এর অধিনায়ক মো: নুরুল আফসার চৌধুরী, ৪১ বিজিবির সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদার,  কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু, চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন,  কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিচালনা কমিটি ২০২৫ এর প্রধান সমন্বয়ক দীপক কুমার ভট্রাচার্য্য, সহ সমন্বয়ক কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  ঝুলন দত্ত, আহবায়ক জগদীশ চন্দ্র দাশ, সদস্য সচিব প্রিয়তোষ ধর পিন্টু সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, পুজা মন্ডপের প্রতিনিধি, বিজিবির পদস্থ কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়িতে শারদীয় দুর্গাপূজা- ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জুড়াছড়ির দুর্গম এলাকায় বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন করলো সেনাবাহিনী

বাঘাইহাট জোনের অভিযানে ভারতীয় সিগারেট জব্দ

টেকনাফে ব্রিজের নিচে মিললো বিএনপি নেতার মরদেহ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা 

কাপ্তাইয়ে পুলিশের অভিযানে ৩শ লিটার মদসহ ২ জন আটক; মদবাহী ট্রাক জব্দ

খাগড়াছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত

জামালপুরের সাংবাদিক নাদিম হত্যাকান্ডের প্রতিবাদে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের শোক-নিন্দা

লংগদুতে বায়তুশ শরফ কমপ্লেক্সে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাপ্তাইয়ে হরতালের বিরুদ্ধে আওয়ামীলীগ নেতাকর্মীদের অবস্থান-বিক্ষোভ সমাবেশ 

error: Content is protected !!
%d bloggers like this: