শনিবার , ২২ এপ্রিল ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ছদক ক্লাবের গুণীজন সংবর্ধনা ও শিক্ষা বৃত্তি প্রদান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
এপ্রিল ২২, ২০২৩ ৯:০৭ অপরাহ্ণ

বিজু ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও বনরূপা এলাকার কৃতি শিক্ষার্থীদের বৃত্তি এবং বিজু ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কর  প্রদান করেছে রাঙামাটির বনরূপার ছদক ক্লাব।

শনিবার সন্ধ্যায় ছদক ক্লাব ও কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

এ উপলক্ষে এক আলোচনার আয়োজন করে ক্লাবটি। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

এ সময় তিনি বলেন, ছদক ক্লাবের এ উদ্যোগ নতুন প্রজন্মের মেধা সৃষ্টির পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গঠনে সহায়তা করবে। এ উদ্যোগ অব্যাহত রাখতে হবে। ক্লাবের এ ধরণের উদ্যোগে জেলা পরিষদ আগের ন্যায় পাশে থাকবে।

ছদক ক্লাবের সভাপতি প্রীতিময় চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বালুখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বনরূপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বিজয়গিরি চাকমা, ছদক ক্লাবের  উপদেষ্টা রতন কুমার চাকমা, ক্লাবের সাধারণ সম্পাদক দীপেন দেওয়ান টিটু ।

এ সময় ক্রীড়া সংগঠক ওয়াসিংটন চাকমা, ডাক্তার গঙ্গা মানিক চাকমা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পর ছদক ক্লাবের প্রয়াত সদস্যদের মরোনত্তর সংবর্ধনা, জেলা পরিষদের চেয়ারম্যানকে গুণীজন হিসেবে সংবর্ধনা দেওয়া হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শেখ রাসেল দিবস উপলক্ষে কাপ্তাইয়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

কাপ্তাই হ্রদে নৌকা ডুবে ফল ব্যবসায়ির মৃত্যু

শিক্ষক কর্তৃক ছাত্রী যৌন হয়রানির প্রতিবাদে কাপ্তাই বিএসপিআইয়ে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

রাঙামাটি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন প্রবর্তক চাকমা

কাপ্তাইয়ে সেনাবাহিনী কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাঙামাটিতে ঘণ্টাব্যাপী সড়কের যানবাহন চলাচল বন্ধ রেখে সনাতন যুব পরিষদের বিক্ষোভ সমাবেশ

মহৎপ্রাণ মানুষকে পাশে চান ব্রেনস্ট্রোক করা কাউখালীর হতদরিদ্র গৃহবধূ শ্যামলী চাকমা

দশমাস পর পর্যটকে মূখরিত বান্দরবান

রাঙামাটিতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন করলো হিল সার্ভিস

কাপ্তাই ফায়ার সার্ভিস দপ্তরে ৩ দিনব্যাপী স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের উদ্বোধন 

error: Content is protected !!
%d bloggers like this: