বৃহস্পতিবার , ১ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সারা দেশের ন্যায় মহালছড়িতে মে দিবস পালিত

প্রতিবেদক
প্রতিনিধি, মহালছড়ি, খাগড়াছড়ি
মে ১, ২০২৫ ৮:৩৯ অপরাহ্ণ

“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো দেশের নতুন করে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১লা মে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে মহালছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের করা হয়। র‍্যালীটি মহালছড়ি বাজার প্রদক্ষিণ করে আবার ও উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণ করেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ। র‍্যালি শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় বক্তারা বলেন, “শ্রমিক ও মালিকের মধ্যে সুসম্পর্ক স্থাপন ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। এই দিবস শুধু শ্রমিকদের অধিকার সংরক্ষণের আহ্বান নয় বরং একটি নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ গড়ে তোলার দাবি তুলে ধরে।”

সভার সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় বলেন, “বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে শ্রমিকদের অবদান অপরিসীম। তাই তাঁদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জরুরি।” তিনি আরো বলেন, একজন শ্রমিক তার জীবনের আয়ু ক্ষয় করে শ্রম প্রদান করে, যদি আপনি সরকারি জড়িপ গুলোর দিকে তাঁকান তো সহজেই বুঝতে পারবেন, এজন্য সকলকে এই শ্রমিকদের প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য পরিস্থিতি অস্থিতিশীলতার দিকে যাচ্ছে- জেএসএস

কাপ্তাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা

বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন হলো স্কুল ক্যান্টিন

স্বাধীনতা দিবসে কাপ্তাইয়ে বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা সর্বস্বরের মানুষের

আবারো দলীয় মনোনয়ন পেলেন পাহাড়ের বর্তমান তিন এমপি

খাগড়াছড়িতে রড চুরির ঘটনায় সেই আ’লীগ নেতা রিমান্ডে

রাঙামাটি জেলা ট্রাক, মিনিট্রাক, পিকআপ শ্রমিক ইউনিয়নের বেদখল অফিস নিজ দখলে

রাঙামাটিতে রাজসিক সংবর্ধনা / বৈষম্য ও দূর্নীতিমুক্ত পার্বত্য জেলা পরিষদ গঠন করাই হবে আমার মূল লক্ষ্য-দীপন তালুকদার

লংগদুতে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

বান্দরবানে ৩২টি মণ্ডপে হবে দুর্গাপূজা

error: Content is protected !!
%d bloggers like this: