শনিবার , ২৩ এপ্রিল ২০২২ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

আহত ২০ জনের অধিক / রাজস্থলী-বাঙালহালিয়া-চন্দ্রঘোনা সড়কে ৩ মাসে ৬ প্রাণহানি

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্হলী, রাঙামাটি
এপ্রিল ২৩, ২০২২ ৮:৫৬ অপরাহ্ণ

 

রাঙামাটি জেলার রাজস্থলী-বাঙালহালিয়া-চন্দ্রঘোনা সড়কে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। একই সঙ্গে রাজস্থলী রাইখালী কাপ্তাই উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান এ সড়কের পাশে হওয়ায় চলাচলে নিরাপত্তাহীনতায় ভুগছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

সড়কের এ অংশে দুর্ঘটনার বেশ কিছু কারণ চিহ্নিত করেছে পুলিশ। এসবের মধ্যে আছে সড়ক আইন অমান্য করে সড়কে বেপরোয়া গতিতে গাড়ী চালানো, অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক ( অধিকাংশ ক্ষেত্রে সহকারির হাতে গাড়ী থাকা) নিয়ম ভঙ্গ করে ওভার লোডিং ওভারটেকিংয়ের প্রবণতা, চালকদের দীর্ঘক্ষণ বিরামহীন গতিতে গাড়ী চালানো সড়ক আইন যথাযথ ভাবে অনুসরণ না করা, উল্টো পথে গাড়ী চালানো, সংযোগ সড়ক থেকে দ্রুতগতিতে মেইন সড়কে ওঠা, ত্রুটিপূর্ণ গাড়ি চলাচল এবং ঝুঁকিপূর্ণ আঁকা বাঁক ও চলাচলের অনুপযোগী সড়ক অন্যতম।

চন্দ্রঘোনা ও রাজস্থলী থানার পুলিশের তথ্যানুসারে জানা গেছে, চলতি বছরের গত তিন মাসে রাজস্থলী, বাঙালহালিয়া, চন্দ্রঘোনা সড়কে ছোট বড় ১০/১২ টি দুর্ঘটনা ঘটেছে। এ সব দুর্ঘটনায় যাত্রী চালক ও চালকের সহকারী সহ ৬ জনের প্রাণহানী হয়েছে এবং ২০জনের অধিক আহত হয়েছে। এ সব ঘটনায় ৫ টি মামলা করা হয়েছে। শুধু গত মার্চ মাসে রাজস্থলী সড়কে ট্রাক – মাহিন্দ্রা মুখোমুখি সংর্ঘষে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।

পথচারী ও সাধারন মানুষের অভিযোগ, বেপরোয়া ও অনিয়ন্ত্রিতভাবে গাড়ী চালানো মাত্রাতিরিক্ত গতি ও অভারটেকের প্রতিযোগিতা, চালকদের মাতাল অবস্থায় গাড়ী চালানো যানবাহনের যান্ত্রিক ক্রুটি এবং চালকদের অপর্যাপ্ত প্রশিক্ষণ ও অনভিজ্ঞতা সড়ক আইন না জানা যথাযথ অনুসরণ না করা এসব দুর্ঘটনার কারণ হলেও প্রশাসন বা কর্তৃপক্ষ দুর্ঘটনা রোধে কোন পদক্ষেপ নিচ্ছে না।

বাঙালহালিয়া ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সভাপতি শামসুল আলম জানান, বাঙালহালিয়া, পদুয়া রাজারহাট ও রাজস্থলী সড়কে দুর্ঘটনা বাড়ছে।

বাঙালহালিয়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক কামরুজামান পাহাড়ের খবর কে বলেন, রাজস্থলী চন্দ্রঘোনা বাঙালহালিয়া সড়কে চালককের ওভারস্পিড, ওভারটেক ও ওভারলোডের কারণে ক্রমে সড়কে দুর্ঘটনা বাড়ছে। এসবের নেপথ্যে রয়েছে অধিকাংশ চালকের দুর্বলতা। বেশী টাকা উপার্জন ও একাধিক ট্রিপ মারতে ঘুমচোখে গাড়ী চালানো এবং ধারণ ক্ষমতার অতিরিক্ত পণ্য বহন করতে হিয়ে দুর্ঘটনার পতিত হয়।

রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ( ওসি) জাকির হোসেন জানান, সড়ক দুর্ঘটনার প্রতিরোধে গত কয়েক দিন আগে পুলিশের উদ্যােগে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। ঈদ ও নববর্ষ কে সামনে রোখে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের সচেতন করতে এবং যাত্রা নিরাপদ করতে তারা এ তৎপরতা শুরু করেছেন। বিভিন্ন সময় অভিযান কালে দুর্ঘটনা প্রতিরোধে লাইসেন্সবিহীন গাড়ীর বিরুদ্ধে মামলা, অনুমোদনবিহীন যানবাহনের বিরুদ্ধে মামলা সহ নানামুখী কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তারুণ্যের উৎসব উপলক্ষে মহালছড়িতে মৎস্যচাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজস্থলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, মাদক নিয়ন্ত্রণে তৎপরতা জোরদার

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন

চন্দ্রঘোনা কর্ণফুলী নালন্দা বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত 

কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে পিটিএ কমিটি কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে চিকিৎসা সহায়তা দিলেন শামসুল আলম মানবিক ফাউন্ডেশন

৪১ বিজিবির উদ্যোগে মুরালী পাড়ায় ক্ষতিগ্রস্থ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ

বাঘাইছড়িতে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ সেমিনার অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনির বহিষ্কার আদেশ প্রত্যাহার

error: Content is protected !!
%d bloggers like this: