বৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলী আর্মি ক্যাম্পে হেডম্যান ও কারবারি সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্হলী, রাঙামাটি
আগস্ট ১৪, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ

আজ ১৪ আগস্ট ২০২৫ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১০৩০ হতে ১২৩০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিওনে অবস্থিত কাপ্তাই জোনের রাজস্থলী আর্মি ক্যাম্পে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ‘হেডম্যান ও কারবারি সম্মেলণ’ অনুষ্ঠিত হয়। তাতে সভাপতিত্ব করেন রাজস্থলী আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মো: জিয়াউর রহমান। উক্ত সম্মেলণে আরো উপস্থিত ছিলেন ক্যাম্প উপাধিনায়ক ক্যাপ্টেন এসকে এম সাদমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার শেখ জামাল উদ্দিনসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যরা।

সম্মেলনে উপস্থিত ছিলেন গাইন্দ্যা ইউনিয়ন চেয়ারম্যান পুচিং মং মারমা, ঘিলাছড়ি ইউনিয়ন চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা সহ ০৮ জন হেডম্যান, ১৬ জন ইউনিয়ন পরিষদ সদস্য (০৪ জন মহিলা সদস্য সহ) এবং ৯৮টি পাড়া থেকে আগত ৭৬ জন কারবারি। সর্বমোট ১০২ জন হেডম্যান ও কারবারির স্বত:স্ফূর্ত ও সরব উপস্থিতিতে উক্ত সম্মেলনটি তে এলাকার উন্নয়ণ ও নিরাপত্তা রক্ষা সংক্রান্ত নিম্নলিখিত বিষয়সমূহ উঠে আসে :

১. ভ্রাতৃত্ববোধ বজায় রেখে জাতি-ধর্ম-গোত্র নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করা।

২. এলাকার শান্তি রক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকল স্তরের জনগনকে উদ্ভুদ্ধ করা।

৩. তরুণ প্রজন্মকে কারিগরি ও ব্যাবহার নির্ভর শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা।

৪. শিশুদের সুন্দর ভবিষ্যত গঠণের লক্ষ্যে পারিবারিক পর্যায়ে উদ্যোগ গ্রহণ।

৫. যেকোন মূল্যে হোক এলাকায় সন্ত্রাস, অবৈধ কার্যকলাপ ও মাদকের ব্যাবহার ও বিক্রয় রোধ করা।

৬. নিরাপদ পানির সংস্থান এবং গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমিকভাবে রাস্তা-ঘাট, স্কুল ও স্বাস্থ্য কেন্দ্র সংস্কার। শিশুস্বাস্থ্য ও প্রসূতিসেবায় বিশেষ ভাবে জোর দেয়া।

৭. সেনাবাহিনীর পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে বিনামূল্যে চিকিৎসা সহায়তা এবং যুব সমাজকে বিজ্ঞাণ ও প্রযুক্তিতে দক্ষ করে তুলতে কম্পিউটার প্রশিক্ষণ আয়োজন।

সভাপতি সম্মেলনে উপস্থিত সকলকে দূর-দূরান্ত থেকে আগমনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রাজস্থলীকে শান্তি ও উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। কারবারিরা তাঁদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন, যার দ্রুত সমাধানে স্থানীয় প্রশাসনের সহায়তায় সর্বোচ্চ প্রচেষ্টার আশ্বাস দেন রাজস্থলী ক্যাম্প কমান্ডার।

উল্লেখ্য, ১৫ জুন ২০২৫ তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৮ বীর কর্তৃক কাপ্তাই জোনের রাজস্থলী সাব-জোন ও বাঙ্গালহালিয়া সাব-জোনের দায়িত্ব গ্রহণ করা হয়। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল উক্ত ক্যাম্প আয়োজিত প্রথম সম্মেলন। সম্মেলনটি শান্তি রক্ষা, উন্নয়ন সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর সদা প্রস্তুতির অঙ্গীকারের মধ্য দিয়ে সমাপ্ত হয়। যেকোনো পরিস্থিতিতে এলাকার সাধারণ জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং ভবিষ্যতে এ ধরনের সম্মেলন নিয়মিত ভিত্তিতে আয়োজন করা হবে বলে সেনাবাহিনীর বরাতে জানানো হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে যৌথবাহিনীর অভিযানে দেশীয় চোলাই মদসহ গ্রেফতার-১

কাপ্তাই সঙ্গীত প্রতিভা অন্বেষণের চতুর্থ রাউন্ডে লোকগানের জমজমাট লড়াই

বাঘাইহাটে সেনা জোন কমান্ডারের সঙ্গে মতবিনিময় সভা

ঈদগাঁওয়ে ৬০০ গ্রাম গাঁজা নিয়ে নারীসহ আটক-২

চন্দনাইশে গরম পানির পাতিলে পড়ে দগ্ধ শিশু মুস্তাকিম মারা গেল

কাপ্তাই থেকে দেশীয় তৈরী চোলাই মদ পাচারকালে দুইজন আটক, অটোরিক্সা জব্দ

‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হারিয়ে যাওয়া ভাষা, সাহিত্য সংস্কৃতি ও জীবন আচার ফিরিয়ে আনতে হবে’

গুইমারায় সেনাবাহিনী ও বিদ্যানন্দের উদ্যোগে “এক টাকায় বাজার”

সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

সেনাবাহিনীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: