রবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সেনাবাহিনীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৮:৫০ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতির ধারাকে এগিয়ে নিতে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৪ সেপ্টেম্বর(রবিবার) বিকাল ৪ টায় বাঘাইহাট জোন প্রশিক্ষণ মাঠে আয়োজিত এই জমকালো খেলায় মুখোমুখি হয় বাঘাইহাট একতা যুব সংঘ ক্লাব ও বামে বাইবাছড়া একাদশ। দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলার মাঠে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয়।

প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ করেন বাঘাইহাট জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ রানা পিএসসি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জোন উপ-অধিনায়ক মেজর মোঃ আবু নাইম খন্দকার।

এছাড়াও উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়ন চেয়ারম্যান বাবু অতুলাল চাকমা, বঙ্গলতলী ইউনিয়ন চেয়ারম্যান গ্যানজতি চাকমা, এবং সাজেক ইউনিয়ন এর সকল ওয়ার্ড মেম্বার ও মহিলা মেম্বারগন। এছাড়াও বাঘাইহাট কাঠ ব্যাবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন (পিচ্চি) বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন (বড়) এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা শেষে চ্যাম্পিয়ন টিম এবং রানার আপ টিমের মাঝে ও শ্রেষ্ঠ খেলোয়ার মাঝে পুরস্কার তুলে দেন জোন কমান্ডার বাঘাইহাট জোন। এ সময় প্রধান অতিথি বলেন, “উভয় দলই দারুণ খেলা উপহার দিয়েছে।খেলোয়ারদের আন্তরিকতা ও প্রচেষ্টা প্রশংসনীয়। পাহাড়ে শান্তি বজায় রাখতে ভবিষ্যতে ও এরকম আয়োজন অব্যাহত থাকবে।”

সেনাবাহিনীর এই ধরনের ক্রীড়া উদ্যোগ পার্বত্য এলাকার যুব সমাজকে মাদক ও সহিংসতা থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জোন কমান্ডার সর্ব শেষ এলাকার সকল সুখ, সমৃদ্ধি, সুস্থতা, দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে বিজিবি’র ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

চন্দ্রঘোনায় সমাজ উন্নয়ন বিষয়ক কর্মশালা

জুরাছড়িতে বনভান্তের জীবন ও কর্ম নিয়ে শিক্ষার্থীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ক্লাস ও অভিভাবক দিবস

পানি বাড়ায় কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ৫ টি ইউনিট চালু

১২০ টাকায় খাগড়াছড়িতে ১৫ পুলিশ কনস্টেবল পদে চাকুরি

চট্টগ্রাম ব্যুরো অফিসে নানান আয়োজনের মধ্য দিয়ে বিজয় টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

স্বাধীনভাবে কথার বলার যে সুযোগটা পেয়েছি সেটা জাতির পিতা বঙ্গবন্ধুর কারণে- সুপ্রদীপ চাকমা

মাঠ দখলে বিএনপি, আ'লীগ ঘরে! / ১৫ আগষ্ট ঘিরে বিএনপিসহ অঙ্গ সংগঠনের অবস্থান কর্মসূচি

বাঘাইছড়িতে ঈদুল ফিতর উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: