মঙ্গলবার , ৯ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাই থেকে দেশীয় তৈরী চোলাই মদ পাচারকালে দুইজন আটক, অটোরিক্সা জব্দ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ৯, ২০২২ ৫:১২ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই হতে দেশীয় তৈরী চোলাই মদ পাচার কালে দুইজনকে আটক করেছে কাপ্তাই থানা পুলিশ এর টহলদলের সদস্যরা ।

মঙ্গলবার (৯ আগষ্ট) ভোর ৪টা ৪০ মিনিটে উপজেলা সদর বড়ইছড়ি বাজার এলাকায় অটোরিক্সার ইঞ্জিন বাক্সে ১ শত ২০ লিটার মদ পাচারকালে কাপ্তাই থানার টহলরত পুলিশের উপ পরিদর্শক ( এসআই) ওমরা খানের নেতৃত্বে এএসআই মোঃ লিটন মিয়া সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা তল্লাশি চালিয়ে মোঃ ইয়াছিন (৩৫) ও পয়েল বড়ুয়া (৩৭) নামে এই দুইজন ব্যক্তিকে আটক করে।

আটককৃত মোঃ ইয়াছিন চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন মৃত নুর মোহাম্মদের ছেলে এবং পয়েল বড়ুয়া রাঙ্গুনিয়া উপজেলার ইছামতি বড়ুয়া পাড়ার সুমন বড়ুয়ার ছেলে বলে জানান কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জসিম উদ্দিন।

ওসি জানান মদ পাচারে ব্যবহ্রত অটোরিক্সাটি জব্দ করা হলেও ওই গাড়ির চালক পালিয়ে যায়। এসময় গাড়িটি তল্লাশী করে ইঞ্জিনের কভারের ভিতরে ৩টি প্লাস্টিকের বস্তায় ৪০টি স্যালাইনের পেকেটে ডুকানো প্রায় ১২০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

পুলিশ জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে কাপ্তাই থানায় মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার তাদেরকে রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কেপিএম এর নতুন এমডি মোহাম্মদ শহীদ উল্লাহ

চন্দনাইশের নাদিফার অনন্য সাফল্য: এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ অর্জন

রাঙামাটিতে সন্ধানীর উদ্যোগে এতিমখানায় ভ্যাক্সিনেশন

বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র আবদুর রহমানের জীবন গেল সড়ক দুর্ঘটনায়

মিথ্যা বলে ভোট নেয়ার দিন শেষ- বীর বাহাদুর

রাঙামাটিতে জাতীয় যুব দিবস ঘিরে জলাশয় পরিষ্কার কর্মসূচী

রাঙামাটিতে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

কাপ্তাইয়ে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল 

বিলাইছড়িতে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা

কাপ্তাইয়ে আগুনে পুড়ল ৮টি দোকান এবং ১টি সিএনজি: ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা

error: Content is protected !!
%d bloggers like this: