শুক্রবার , ১৮ এপ্রিল ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে অক্সিজেনের অভাবে শিশু মৃত্যুর অভিযোগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
এপ্রিল ১৮, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে রিমলি চাকমা নামে এক মাসের শিশু মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। স্বজনদের অভিযোগ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের অভাবে যথাযথ সময়ে চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হয় চিকিৎসারা। অক্সিজেনের অভাবে বিকল্প উপায়ে সিপিআর দেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি শিশুটিকে। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ঘটনাটি ঘটে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়। একইসাথে ঘটনা তদন্তে তদন্ত কমিটি গঠন করা হবে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন।

শিশুটির বাবা রিটন চাকমা বলেন, হাসপাতালে কোন অক্সিজেন সিলিন্ডার না থাকায় যথাসময়ে চিকিৎসা দেওয়া হয়নি পরে বিকল্প উপায় সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করেও বাঁচানো যায়নি। হাসপাতালে যথাযথ চিকিৎসাসেবা না থাকার কারণে আজকে আমার শিশুটির মৃত্যু হয়েছে।

এবিষয়ে কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ বলেন, আজ সকাল ১০টায় রিমলি নামে নিউমোনিয়া আক্রান্ত একটি শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর আমরা পরিক্ষা করে দেখি শিশুর নার্ভস বন্ধ হয়ে হয়ে গিয়েছে। তবুও আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়েছি। আমরা দীর্ঘ ৫ মিনিট শিশুটিকে সিপিআর দেই। তাতেও আমরা কোন প্রতিক্রিয়া পাইনি। মূলত শিশুটিকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়। আমাদের এখানে অক্সিজেনের কোন ঘাটতি ছিলো না।

এবিষয়ে রাঙামাটি সিভিল সার্জন ডাঃ নূয়েন খিসার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের কাছে ইতোমধ্যে শিশু মৃত্যুর অভিযোগটি এসেছে। অভিযোগ আসার সাথে সাথে আমরা প্রাথমিক ভাবে খোঁজ নিয়ে জানতে পেরেছি নিউমোনিয়া আক্রান্ত শিশুটিকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়। তবুও কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে সিপিআর দিয়েছে। তবে ঘটনা যাই হোক বিষয়টি দুঃখজনক। আমরা অতি দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করব। এবং আগামী ২২ কিংবা ২৩ এপ্রিলের মধ্যে তদন্ত কমিটিকে ঘটনার সত্যতা যাচাইয়ে প্রেরণ করবো।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে পুজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

বরকল ও লংগদুতে বজ্রপাতে নিহত ১, আহত ৪, ৫ গরুর মৃত্যু

বাঘাইছড়িতে রক্ষাকালী মন্দিরের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ইউএনও আমেনা মারজান

খাগড়াছড়িতে দুইদিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু

কাউখালীতে পুষ্টি সপ্তাহ শুরু

ঈদগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত

১৪ বছর পর কেপিএম সোনালী ব্যাংক মাঠে ঈদের জামাত

পদোন্নতি ও বদলিজনিত বিদায় সংবর্ধনা পেলেন মারুফ আহমেদ

কাপ্তাই জাতীয় উদ্যানে ১১ ফুট দৈর্ঘ্যের অজগর অবমুক্ত  

রাজস্থলীর দূর্গম মিতিংগাছড়ির গৃহহীন অসহায় পরিবারের পাশে দাঁড়ালো কাপ্তাই সেনা জোন

error: Content is protected !!
%d bloggers like this: