শনিবার , ১০ সেপ্টেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

‘প্রকৃতি বাঁচলে, মানুষ বাঁচবে’

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ১০, ২০২২ ১:১৮ অপরাহ্ণ

 

শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ে অবহিত করা, ফুল, পাখি, সাপ সহ প্রকৃতির বিভিন্ন গাছপালা ও পশু পাখি সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় চত্বরে শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় অনুষ্ঠিত হয় ” প্রকৃতির জন্য ভালোবাসা” অনুষ্ঠান।

প্রকৃতি’ র সহযোগী সংগঠন প্রকৃতি পাঠ মঞ্চ এই অনুষ্ঠানের আয়োজন করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, চট্টগ্রামের সচিব প্রফেসর আবদুল আলীম। এইসময় তিনি বলেন, প্রকৃতিকে ভালোবাসতে হবে, কোনভাবেই প্রকৃতির ভারসাম্য নষ্ট করা যাবে না, জীব বৈচিত্র্য রক্ষা করতে হবে, প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে।

বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে এইসময় বক্তব্য রাখেন নিসর্গিক কবি মুসফিক হোসেন, কাপ্তাই কর্ণফুলি সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজ্জামেল হক, সংস্কৃতিনুরাগী লাকি তনচংগ্যা।

স্বাগত বক্তব্য রাখেন বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া। পরে প্রকৃতি বিষয়ক একটি প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ এর মেডিসিন বিভাগের সহকারী গবেষক মোঃ মিজানুর রহমান।

এর আগে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ভুঁইফোঁড় সংগঠন বলায় পিসিসিপি’র প্রতিবাদ

কাপ্তাইয়ে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ

লিলি পাংখোয়ার জন্য কাপ্তাই ইউএনও’র ভালোবাসা

আন্দোলন ও আল্টিমেটাম শেষে রাবিপ্রবি পেল নতুন উপাচার্য

খাগড়াছড়িতে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত

রাঙামাটি মেডিকেল কলেজে মনিরের নামে হল করার দাবি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের

রাঙামাটিতে আলেমেদ্বীন ও বিশিষ্টজনদের নিয়ে সীরাত কনফারেন্স

আগামী ১০মে কাপ্তাই সফরে আসবেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার

ফের বাঘাইছড়ি পৌর মেয়রের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

পার্বত্যাঞ্চলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাহাড়ী ভাতা চালু ভিন্নতর এনটিআরসিএ পরীক্ষা গ্রহণ ও শিক্ষক নিয়োগের দাবী

error: Content is protected !!
%d bloggers like this: