বুধবার , ১ জুন ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

শেষ হল মারিশ্যা জোন কাপ; চ্যাম্পিয়ন তুলাবান স্পোর্টিং ক্লাব

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জুন ১, ২০২২ ৭:৫২ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো মারিশ্যা জোন কাপ ফুটবল টূর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা।

বুধবার (১ জুন) দুপুর ৩ টায় কাচালং সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের খেলার শুভ উদ্বোধন করেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার হোসেন ভুইঁয়া, পিএসসি আর্টিলারী।

এ সময় মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর শহিদুল ইসলাম, বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, মারিশ্যা জোনের মেডিকেল অফিসার কেপ্টেন মোনোমার হুসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, থানার ওসি আনোয়ার হোসেন খান, কাচালং মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

এ ছাড়াও মাঠের চারপাশে কানায় কানায় হাজারো দর্শক উপস্থিত ছিলেন। ১৮ই মে শুরু হওয়া এই টূর্নামেন্টে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৬ টি দল অংশ গ্রহণ করে।

চূড়ান্ত পর্বের খেলায় তুলাবান স্পোর্টিং ক্লাব ও দুরছড়ি ভলেন্টিয়ার সংঘ অংশ গ্রহণ করে। খেলা শুরুর ২০ মিনিটের মাথায় ১ শূণ্য গোলে এগিয়ে যায় তুলাবান স্পোর্টিং ক্লাব। শেষ পর্যন্ত  ১ শূণ্য পরাজিত করে জোন কাপ ফুটবল টূর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তুলাবান স্পোর্টিং ক্লাব।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও ব্যাক্তিগত পুরষ্কার এবং নগদ অর্থ তুলেদেন মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার হোসেন ভুইঁয়া পিএসসি।

এ সময় খেলোয়াড় ও দর্শদের উদ্দেশ্য জোন কমান্ডার বলেন, পাহাড়ে আমাদের স্লোগান শান্তি সম্প্রিতি উন্নয়ন, আমরা খেলাধুলার মাধ্যমে এই সম্প্রিতি সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। খেলাধুলার মাধ্যমে একে অপরের সাথে পারস্পরিক সম্পর্ক শ্রদ্ধাবোধ তৈরি হয়, আমরা যারা চাকরিজিবী এখানে বসবাস করি এই ধরনের টূর্নামেন্টের মাধ্যমে স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের লোকজনের সাথে সম্পর্ক দৃঢ় হবে ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতে শেষ হল প্রমীলা ফুটবল টুর্নামেন্ট

বাঘাইছড়িতে চৌমুহনী বনাম উপজেলা মার্কেট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে অটো চালকের মৃতদেহ উদ্ধার

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে কারেন্ট জাল জব্দ

কাউখালীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৪৯ পরিবার

রাঙামাটি জেলা পরিষদ পুর্নগঠন কেন অবৈধ নয় হাইকোটের রুল: ২ সদস্যের দায়িত্ব স্থগিত

মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে প্রতিরোধ গড়ে তুলতে হবে- ঈদগাঁওয়ে ওসি মছিউর

কাপ্তাই কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

টিএসএফের তিন দশক পূর্তিতে খাগড়াছড়িতে নানা অনুষ্ঠান

কাপ্তাইয়ে সরকারি প্রকল্পের সুবিধাভোগী নিয়ে দীপংকর তালুকদারের  মতবিনিময় সভা

error: Content is protected !!
%d bloggers like this: