শনিবার , ১৭ জুন ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই সঙ্গীত প্রতিভা অন্বেষণের দ্বিতীয় রাউন্ডে দেশের গান গাইলো শতাধিক প্রতিযোগি

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুন ১৭, ২০২৩ ৭:০৩ অপরাহ্ণ

 

বাংলা গানের চর্চার পাশাপাশি পাহাড়ে বসবাসকারী   ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর সংস্কৃতিকে  আরোও ব্যাপকভাবে ছড়িয়ে দেবার লক্ষ্যে এবং তাদের থেকে উদীয়মান প্রতিভাকে তুলে আনার লক্ষ্যে   রাঙামাটির কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে গত ৩ জুন   উদ্বোধন করা হলো কাপ্তাই সঙ্গীত প্রতিভা অন্বেষণ ২০২৩।

তারই ধারাবাহিকতায় শনিবার (১৭ জুন) কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হলো দেশাত্মবোধক রাউন্ড। এতে প্রথম রাউন্ডে ইয়েস কার্ড অর্জনকারী  শতাধিক প্রতিযোগী বাংলা, মারমা, তনচংগ্যা, চাকমা, পাংখোয়া, বম, লুসাই ও খিয়াং ভাষায় গাইলো দেশের গান।

এর আগে এদিন সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দ্বিতীয় রাউন্ড এর উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার। এসময় তিনি বলেন, বাংলা গানের প্রসারের পাশাপাশি ক্ষুদ নৃ- গোষ্ঠীর সংস্কৃতি প্রচার ও প্রসারে এই আয়োজন অন্যন্য ভূমিকা পালন করবে বলে আমি আশা করছি।

কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার( ভুমি) মারজান হোসাইন এর সভাপতিত্বে উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত ও সদস্য নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি ও সঙ্গীত প্রতিভা অন্বেষণ এর আহবায়ক ডা: প্রবীর খিয়াং ও সদস্য সচিব উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক মংসুইপ্র মারমা।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সংবর্ধিত হলেন জুরাছড়ি নারী ক্রিকেটাররা

খাগড়াছড়িতে গণহত্যা দিবস পালিত

কাপ্তাইয়ে আরো ১১ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর

খাগড়াছড়িতে যৌন নির্যাতনের অভিযোগ যুবক’কে আটক করে পুলিশ দিলো নিরপত্তা বাহিনী

কাপ্তাইয়ে করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

শীতবস্ত্র দিতে গিয়ে প্রত্যন্ত জনপদের মানুষের মনে আশার আলো জাগালেন খাগড়াছড়ির জেলা প্রশাসক

খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করলো সনাতন ছাত্র-যুব পরিষদ

২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে নিহতদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মিত

বিলাইছড়িতে পরিবার পরিকল্পনা অফিস কর্তৃক সেবা সপ্তাহ পালিত

সাংবাদিক পলাশ বড়ুয়ার প্রথম স্মরণ সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: