বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

শতভাগ পাসের হার বজায় রেখেছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ১৬, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ

২০২৫ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে বিগত বছরগুলোর মতো পার্বত্যঞ্চলে ধারাবাহিকভাবে শতভাগ পাসের সফলতা  অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের শিক্ষার্থীরা। এ বছর উক্ত কলেজ থেকে সর্বমোট ১৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাশ করেছে। এর পাশাপাশি ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম জানান,  এ বছর বিজ্ঞান বিভাগে ১০৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭ জন। প্রতিষ্ঠানটির ব্যবসায় শিক্ষা বিভাগের ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩ জন এবং মানবিক বিভাগের ২৮  জন পরীক্ষার্থীর মধ্যে সকলে উত্তীর্ণ হয়েছে । এছাড়াও, ফলাফল বিবেচনায় প্রতিবারের মতো এবারও প্রতিষ্ঠানটি শতভাগ পাশের শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করেছে।

প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম এই ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই থেকে ১০ জন জিপিএ-৫ অর্জন করেছে। আগামীতে এ সংখ্যা আরও বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করছি।  কলেজের অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ, (শিক্ষা), বিএন বলেন, শিক্ষার্থীদের এই ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। এই কৃতিত্বে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের গভর্নিং বডির চেয়ারম্যান, সকল শিক্ষার্থী, অভিভাবক ও সর্বোপরি শিক্ষকদের অভিনন্দন জানাই। আমরা আগামীতেও এই ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করবো।  সকল শিক্ষক ও শিক্ষার্থীর অক্লান্ত পরিশ্রম এবং সকলের প্রচেষ্টার ফলে এমন ঈর্ষণীয় ফলাফল অর্জিত হওয়ায় সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।

এদিকে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর এই সাফল্যে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি অভিনন্দন জানিয়েছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কাপ্তাই থানার উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা 

কাপ্তাই উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ 

রাঙামাটিতে সাইবার ক্রাইম সেলের প্রচেষ্টায় ৫০টি হারানো মোবাইল উদ্ধার ও মালিকের নিকট হস্তান্তর

খাগড়াছড়িতে হেলথ্ কেয়ার হাসপাতালের মাসিক পরামর্শ সভা অনুষ্ঠিত

কাপ্তাই কর্ণফুলি নদীতে মৎস্য বিভাগের  অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২০টি রিং জাল জব্দ

চন্দ্রঘোনা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন বিপ্লব মারমা

মানিকছড়িতে ইয়াবাসহ একজন আটক

মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা 

error: Content is protected !!
%d bloggers like this: