শনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়িতে বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

প্রতিবেদক
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি, রাঙামাটি
ডিসেম্বর ১৬, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ

 

রাঙামাটির বিলাইছড়িতে মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টায় প্রশাসনের উদ্যোগে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য মার্চপাস্ট, শিশু কিশোর সমাবেশ, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

এইসময় শান্তির কপোত পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পুলিশ, আনসার, উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এই কুচকাওয়াজে অংশ নেন।

বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা ও উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। এইসময় উপস্থিত ছিলেন বিলাইছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক এবং সর্বস্তরের জনগন।

এদিকে দিবসটি উপলক্ষে ভোরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, উপজেলা প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন,বিএনপি, সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠন, রাজগুরু অগ্রবংশ উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয় পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে ‘তারুণ্যের উৎসব’ উদযাপনে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত

ইবনে সিনা ট্রাস্ট ও ফ্যাড-ক্যাব-এর মধ্যে দ্বিপাক্ষিক স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত

ঈদগাঁওয়ে পৃথক অভিযানে গাঁজা ব্যবসায়ীসহ ৫ জন গ্রেফতার

ভরা যৌবনে বিলাইছড়ির প্রকৃতি

রামগড় কলেজে পরীক্ষার খাতা জমা দেওয়া নিয়ে ২৯ শিক্ষার্থী বহিষ্কার, শিক্ষকের অনশনের পর প্রত্যাহার

চন্দনাইশে মায়ের দোয়া এন্টারপ্রাইজ’র পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ

রাঙামাটিতে সপ্তাহ ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

সাফ মহিলা চ্যাম্পিয়নশীপের পাহাড়ি কৃতি ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টা

এমএন লারমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দীঘিনালা জোনের ত্রাণ সামগ্রী বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: